সায়েদাবাদে দোকান ঝাড়ু দেওয়া নিয়ে ২ নারীর বিবাদ, মারামারিতে একজনের স্বামীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে একটি দোকান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে দুই নারীর ঝগড়া হয়। একপর্যায়ে মারামারি জড়িয়ে পড়ে তাদের পরিবারের সদস্য। দুই পক্ষের এই মারামরিতে ঝগড়ায় সম্পৃক্ত এক নারীর স্বামী ফকির আলমগীর (৪৬) নিহত হয়েছেন। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।

এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, শুক্কুর আলী নামে এক যুবকের ঘুষির আঘাতে আলমগীর রাস্তায় পড়ে যান। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আলমগীরের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের আলীগঞ্জে। সায়েদাবাদের করাতিটোলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি রাতে একটি সংবাদপত্রের গাড়িতে সহকারী হিসেবে কাজ করতেন। দিনের বেলায় ভ্যানে করে শরবত বিক্রির পাশাপাশি, তার স্ত্রীর খিচুড়ি ও রুটির দোকানেও সহযোগিতা করতেন। চার সন্তানের জনক ছিলেন নিহত আলমগীর।

নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, মঙ্গলবার সকালে সমিতির কার্যালয়ের সামনে এক নারী ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ওই নারীর সঙ্গে তার মা টুনি আক্তারের তর্কাতর্কি শুরু হয়। পাশে আলমগীর ও তার ছেলে রবিউলও ছিলেন। এক পর্যায়ে ওই নারীর ছেলে শুক্কুর আলী সেখানে এসে তার বাবার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় শুক্কুর তার বাবার বুকে এলোপাতাড়ি ঘুষি মারেন বলে অভিযোগ করেন রবিউল। এতে তার বাবা রাস্তায় পড়ে যান।

তখন রাস্তার ওপর থাকা ভাঙা ইটের একটি অংশ বাবার মাথায় ঢুকে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অন্তু দে প্রেম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খিচুড়ি বিক্রেতা ও পান বিক্রেতার মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় রাস্তায় পড়ে ওই ব্যক্তি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের রাখা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু বলেন, এই ঘটনায় মামলার পর তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বশেষ খবর
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা