রাজধানীতে ৫ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৯

রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তাদের লাশ গুলো ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। 

যাত্রাবাড়ীর থানাধীন শনির আখড়া ইউটার্ন এলাকায় আরাফ কার ওয়াশের পাশে রাস্তা থেকে অজ্ঞাত পুরুষ (৪৫) এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।  

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, “ওই ব্যাক্তি ওই এলাকায় ঘোরাঘুরি করতো বলে স্থানীয়রা জানিয়েছেন। লোকটি ভবঘুরে প্রকৃতির। ধারণা করা হচ্ছে অসুস্থ অবস্থায় সেখানে পরে থেকে তার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে সকাল সোয়া ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। 

একই দিন মতিঝিল নটরডেম কলেজ বিপরীতে রাস্তায় পরেছিলেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি পুরুষ (৫০)। পথচারী এক ঔষধ কোম্পানির প্রতিনিধি নাসির তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সোমবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থেকে সকাল ১১টায় তার মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারকারী ওই ব্যাক্তির ধারণা লোকটি অসুস্থ ও না খেয়ে তার মৃত্যু হয়েছে। 

অপরদিকে শাহবাগ থানাধীন একই দিন অজ্ঞাত এক মহিলাকে (৩০), অসুস্থ অবস্থায় কে বা কারা ঢামেক হাসপাতালে পাশে ফেলে যায় বা পড়ে থাকে। পরে হাসপাতালের স্টাফরা দেখতে পেয়ে সোমবার সকালে তাকে উদ্ধার করে তাকে করান। সেখাসে চিকিৎসাধীন থেকে সকাল সোয়া ১১টায় মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী। 

এদিকে কামরাঙ্গীচর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) প্রাণেশ্বর দাস জানিয়েছেন, সোমবার সকালে স্থানীয়দের সংবাদ পেয়ে জাউয়াহাটি এলাকা থেকে ৬৫ বছরের এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। লোকটি এ এলাকায় ঘুরাঘুরি করতো। তাকে লোকজন এমনিতে চিনতো। তবে পরিচয় জানতো না। লোকটি ছিল ভবঘুরে প্রকৃতির। 

শাহবাগ থানাধীন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের মোড়ে রাস্তার ফুটপাত থেকে এক অজ্ঞাত পুরুষ (৩০) ব্যাক্তির লাশ উদ্ধার করে শাহবাগ থানার উপপরিদর্শক এসআই বিজয় মন্ডল। বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মৃত ব্যাক্তিটি ভবঘুরে প্রকৃতির। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর