রাজধানীর সুপ্রিম কোর্টের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশ পথে ককটেল ফাটানো হয়।
এই ঘটনায় কারেও হতাহত হওয়ার তথ্য নেই জানিয়ে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭ আসামিকে মৃত্যুদণ্ড দেন।









