ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: গ্রেফতার ৬ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮

রাজধানীর শাহবাগে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ছয় আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-মিরপুর বিভাগের এসআই মো. আনোয়ার হোসেন, আসামিদের আদালতের হাজির করে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহআলম মিয়া।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৪৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৫৬), মো. বিল্লাল (৫২) ও মো. মারুফ (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মিরপুর বিভাগের একটি দল জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী শাহবাগ থানাধীন বাংলাদেশ বার কাউন্সিলের বিপরীত পাশের ফুটপাতে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় ছয়জনকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল, ৩ দশমিক ২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি কালো রঙের খেলনা ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ এবং ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও পোশাক ব্যবহার করে ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। এই চক্রের মূল রহস্য উদ্ঘাটন এবং তাদের পলাতক সহযোগীদের গ্রেফতারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত ছয় আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল-ওয়াকিটকিসহ গ্রেফতার ৬
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
সর্বশেষ খবর
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?