যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৬টায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ককটেলগুলো উদ্ধার করে। পরে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ীর গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালিয়ে যাচ্ছে।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
সর্বশেষ খবর
মরিনহোর রেফারি বিতর্কে সিমিওনের কড়া বার্তা
মরিনহোর রেফারি বিতর্কে সিমিওনের কড়া বার্তা
হুথি হামলার পর ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হুমকি
হুথি হামলার পর ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হুমকি
রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ খেলাফত মজলিস
রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ খেলাফত মজলিস
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?