আইনজীবীর কাছে ঘুষ চেয়ে ফাঁসলেন সাব-রেজিস্ট্রার, ২ সহযোগীসহ হাতেনাতে আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৮

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং কার্যালয়ের উমেদার রূপন দাশ। দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। অভিযোগ অনুযায়ী, দলিল দুটিতে কোনও ত্রুটি না থাকা সত্ত্বেও সেগুলোর রেজিস্ট্রি কার্যক্রম আটকে রাখা হয়।

দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। এরপর তিনি দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদনও করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার দুদকের একটি ট্র্যাপ টিম পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় দুই লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে দুদক।

আটকদের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
অস্বাভাবিক লেনদেন, দুই সাবেক বড় কর্মকর্তার ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
সর্বশেষ খবর
স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনে নীতিগত অনুমোদন
স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনে নীতিগত অনুমোদন
জ্বালানি তেলের দাম বৃদ্ধি কি দ্রব্যমূল্যে প্রভাব ফেলবে? কী বলছেন অর্থনীতিবিদরা
জ্বালানি তেলের দাম বৃদ্ধি কি দ্রব্যমূল্যে প্রভাব ফেলবে? কী বলছেন অর্থনীতিবিদরা
ইরানি এয়ারলাইনসে মার্কিন ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের
ইরানি এয়ারলাইনসে মার্কিন ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের
দিনে নীল জল, রাত হলেই রহস্যময় আলোয় জ্বলে ওঠে সমুদ্র
দিনে নীল জল, রাত হলেই রহস্যময় আলোয় জ্বলে ওঠে সমুদ্র
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা