বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৭

রাজধানীর হাজারীবাগে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী এক শিশুকে আট দিন পর টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ঝাউচর বাজার এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শিশুটির সন্ধানে বাসা থেকে বের হওয়ার সম্ভাব্য পথের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। এতে দেখা যায়, শিশুটি একাই বাসা থেকে বের হয়ে হেঁটে হাজারীবাগ বাজারের লেগুনা স্ট্যান্ডে যায়। সেখান থেকে লেগুনায় গুলিস্তান এবং পরে বাসে বিমানবন্দর এলাকায় যায়।

পুলিশ জানায়, বিমানবন্দর এলাকায় শিশুটি পথশিশুদের সঙ্গে খেলাধুলা, পুকুরে গোসল এবং বিভিন্ন দোকান থেকে চেয়ে খাবার সংগ্রহ করে সময় কাটায়। পরে ট্রেনে করে কমলাপুর ও টঙ্গী রেলস্টেশনে যায় এবং বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাজারীবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্কে তার শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার দিন সকালে পড়াশোনা নিয়ে বাবা শাসন করায় রাগ করে শিশুটি নিজেই বাসা থেকে বের হয়ে যায়।

তদন্তে আরও জানা যায়, প্রায় দুই মাস আগে একইভাবে কাউকে কিছু না জানিয়ে শিশুটি মুন্সিগঞ্জে তার চাচার গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। এ নিয়ে মোট তিনবার শিশুটি নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়েছে।

নিখোঁজ হওয়ার ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা না পাওয়ায় শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনে নীতিগত অনুমোদন
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২৮৯৭ মামলা
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
সর্বশেষ খবর
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
রান্নাঘরের তেলাপোকা দূর করতে টুইঙ্কল খান্নার ঘরোয়া টোটকা
রান্নাঘরের তেলাপোকা দূর করতে টুইঙ্কল খান্নার ঘরোয়া টোটকা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’