জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৫ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৫

জনস্বার্থে দায়ের করা মামলাগুলোর দ্রুত শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে পৃথক বা নির্দিষ্ট একটি রিট বেঞ্চ গঠন বা নির্ধারণের দাবি জানানো হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এবং মানবাধিকার ও সমাজ উন্নয়নসংক্রান্ত একটি সংগঠনের চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান ভূঁইয়া। 

আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান, প্রচলিত আইন ও মানবাধিকারের সুরক্ষায় নাগরিকদের অধিকার সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে জনস্বার্থে দায়ের করা মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

আবেদনে বলা হয়, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন মামলায় বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক অধিকার, মানবাধিকার, পরিবেশ, জননিরাপত্তা, প্রশাসনিক জবাবদিহি এবং আইনের শাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকে। এসব মামলার দ্রুত ও কার্যকর নিষ্পত্তি জনস্বার্থ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এতে আরও বলা হয়, জনস্বার্থসংশ্লিষ্ট মামলাগুলো দীর্ঘদিন বিচারাধীন থাকলে সংশ্লিষ্ট জনগোষ্ঠী যথাসময়ে কার্যকর প্রতিকার থেকে বঞ্চিত হতে পারেন। আবার কোনও কোনও ক্ষেত্রে মামলা দায়েরের পর শুনানি, রুল বা চূড়ান্ত নিষ্পত্তিতে বিলম্বের কারণে জনস্বার্থে মামলা দায়েরের উদ্দেশ্যও কার্যকরভাবে অর্জন করা কঠিন হয়ে পড়ে। 

আবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এসব মামলায় দ্রুত শুনানি ও কার্যকর নির্দেশনা গুরুত্বপূর্ণ। কারণ এসব মামলার বিষয়বস্তু সাধারণত কোনও একজন ব্যক্তির ব্যক্তিগত স্বার্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং বৃহৎ জনগোষ্ঠীর অধিকার, জনস্বার্থ এবং রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। 

আবেদনকারীর মতে, জনস্বার্থসংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সংবিধানপ্রদত্ত অধিকার ও মানবাধিকারের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত হওয়ার পাশাপাশি রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা ও কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে। 

এ ছাড়া সুপ্রিম কোর্টে জনস্বার্থমূলক মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার জন্য আবেদনকারী, রাষ্ট্র বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং আদালতের সহযোগিতায় একটি কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও আবেদনে বলা হয়েছে। এর মাধ্যমে সমাজের অসহায় শ্রেণির সাংবিধানিক ও আইনগত অধিকার নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়। 

আবেদনে জনস্বার্থে দায়ের করা মামলাগুলোর গুরুত্ব, প্রকৃতি ও ব্যাপক প্রভাব বিবেচনায় নিয়ে এসব মামলার শুনানি ও দ্রুত নিষ্পত্তির জন্য একটি পৃথক বা নির্দিষ্ট রিট বেঞ্চ নির্ধারণ বা গঠনের প্রয়োজনীয় প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
অবিবাহিত বলে বিদেশ যেতে বাধা? তিন নারীর রিটে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো