মরিয়মের মামা ওবায়দুর ৪ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৬, ১৭:০২ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৭:০২

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় মামা ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ওবায়দুর রহমানের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সালাউদ্দিন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির তারিখ নির্ধারণ করেন ১ অক্টোবর।

আসামি পক্ষের আইনজীবী গোলাম সাবের চৌধুরী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এর বিরোধিতা করেন। 

রিমান্ড আবেদনে বলা হয়, ওবায়দুর রহমান (৩৮) মরিয়মের মামা এবং জিএম নজরুল ইসলামের গাড়িচালক। মামলার আসামি জিএম নজরুল ইসলাম (৭৫) মরিয়মদের বাসায় যাতায়াত ও রাত্রীযাপনসহ বিভিন্নভাবে পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুললে ওবায়দুরের সঙ্গে বিভিন্ন সময়ে কথাবার্তা বলতেন। জিএম নজরুল ইসলাম নিয়মিত মরিয়মের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন এবং তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন। ওবায়দুর ন্যাম ভবনের বাসায় যাতায়াত করতেন। তিনি এবং আরও অজ্ঞাতনামা আসামিরা বিভিন্ন সময়ে মরিয়ম ও তার স্বামী জিএম নজরুল ইসলামকে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেতেন।

আবেদনে আরও বলা হয়, ওবায়দুর মরিয়মের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত এমন স্থানীয় সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মরিয়মের বিয়ের আগে থেকেই নজরুল ইসলামের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থেকে ওবায়দুর বিয়ে-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম করে আসছিলেন বলেও তদন্তে জানা গেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে ওবায়দুরকে বিস্তারিত ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড প্রয়োজন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বলেন, ভিকটিমের সঙ্গে এক নম্বর আসামির কিছু ভিডিও ফুটেজ প্রকাশ হয়, সেগুলো ওবায়দুরের মাধ্যমে হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। ভিকটিমকে নিয়ে মৌখিকভাবে বিয়ে ও পরে কাবিননামা হয়। বিবাহসংক্রান্ত বিষয়ে সাক্ষী এই ওবায়দুর। আসামি ও ভিকটিমের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা সব মিলিয়ে এই ঘটনায় আসামির যোগসূত্র রয়েছে। রিমান্ডে নিলে ঘটনার সূত্রপাত ও এই আসামির ইন্ধন আছে কি না, তা জানা যাবে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করছি। 

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম সাবের শুনানিতে বলেন, ড্রাইভারের চেয়ে বড় কথা হচ্ছে আসামি ওই মেয়ের মামা। এক নম্বর আসামির অনৈতিক কাজ চোখে পড়েছে। এই বিয়ের মেয়ের মা ও বাবার প্রত্যক্ষ প্ররোচনা ছিল। মেয়ের আপন মামা হিসেবে এগুলোর প্রতিবাদ করতে গিয়েছিলেন। রিমান্ডে নেওয়ার কোনও প্রয়োজনই নেই।

তিনি বলেন, এর আগে এক নম্বর আসামিসহ কয়েকজনের বিরুদ্ধে তিনি একটি হত্যাচেষ্টা মামলা করেছিলেন। এ জন্যই তাকে এই মামলায় আসামি করা হয়েছে। মামলার অন্য দুই আসামি ভিকটিমকে মানসিকভাবে টর্চার করতেন। এই আসামির সম্পৃক্ততা নেই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

/এআই/আইএএম/
সম্পর্কিত
নিউ গিনি প্রপার্টিজে হামলা সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রপার্টিজে হামলা জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সর্বশেষ খবর
শরতে রোদ-বৃষ্টির পালাবদল, কেমন থাকবে অক্টোবরের আবহাওয়া
শরতে রোদ-বৃষ্টির পালাবদল, কেমন থাকবে অক্টোবরের আবহাওয়া
গিটারকে যাত্রী ভেবে মামলা দিলো এআই
গিটারকে যাত্রী ভেবে মামলা দিলো এআই
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
নিউ গিনি প্রপার্টিজে হামলা সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?