সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৪ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৪

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর–লুটপাটের ঘটনায় বিকাশ চন্দ্র শাহ নামে আরও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে আত্মগোপনে থাকা অবস্থায় বিকাশকে মাগুরা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিকাশ চন্দ্র শাহ একজন ঠিকাদার। নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর–লুটপাটে অংশ নেওয়া লোকজনকে ভাড়া করার দায়িত্বে ছিলেন তিনি।

ডিএমপি মিডিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে একই ঘটনায় আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে। হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতারকৃতরা হলেন- মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, শাহরিয়ার মাহমুদ, শাহ আলম, মামুন, আসলাম ও মুন্না।

পুলিশ জানিয়েছে, সাতজনই রিমান্ডে আছেন। গ্রেফতার হওয়া মামুন ও বাহিনীপ্রধান মফিজুর রহমান মামুন আলাদা ব্যক্তি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আবাসন প্রকল্প এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল লোক। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

হামলার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বৈঠক হয়। দোকানের সিসিটিভি ফুটেজে সেখানে ১৩ জনকে দেখা গেছে। তাদের মধ্যে দুজনকে শনাক্ত হওয়া দুজন হলেন শাহরিয়ার মাহমুদ ও গতরাতে গ্রেফতার বিকাশ চন্দ্র শাহ। ওই বৈঠকটি হয় হামলার পরিকল্পনা নিয়ে। শাহরিয়ার ও বিকাশ সেই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

/আইএ/এএস/ 
সম্পর্কিত
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
রাবিতে হামলার আগে যা দেখেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
সর্বশেষ খবর
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মোস্তফার জীবনাবসান
লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মোস্তফার জীবনাবসান
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের