‘এসআরবি’র কাছে ‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে লাভ নেই: কর্মকর্তা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ অক্টোবর ২০২৬, ১৪:৩৯ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৪:৩৯

বিদেশে লোভনীয় চাকরি ও ওয়ার্কিং ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দালাল চক্রের ১২ সদস্যকে আট‌কের পর জ‌রিমানা ও কারাদণ্ড দি‌য়ে‌ছেন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর টেকনিক্যালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে মোবাইল কোর্ট পরিচালনা করে এসআরবি। এ সময় জাল ভিসার মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানোর সঙ্গে যুক্ত ২০ জনকে আটক করে তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ব্রিফিংয়ে তিনি জানান, গ্রেফতার করা হয়েছিল ২০ জনকে, তার মধ্যে সাত জনকে জেল দেওয়া হয়েছে, ৫ জনকে জরিমানা করা হয়েছে এবং বাকি আটজন তুলনামূলক দরিদ্র হওয়ায় তাদের ম্যাজিস্ট্রেট মহোদয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত আদালতের নির্দেশনা অনুযায়ী, আসামির বক্তব্য নেওয়ার কথা না। যদি আপনি আলাদাভাবে নিয়ে থাকেন সেটা আলাদা বিষয়। অফিশিয়ালি বক্তব্য নেওয়ার কথা না। আর একজন অপরাধী গ্রেফতার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজে বাঁচার জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা ‘জিয়ার সৈনিক’। তো এগুলো স্লোগান দিয়ে, ‘এখানের কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে’—এ সব পরিচয় দিয়ে আর কোথায় কি হবে জানি না। এসআরবির কাছে এগুলো পরিচয় দিয়ে লাভ নেই। সে অপরাধী, তাকে অপরাধ করার সময় গ্রেফতার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। অন্য কার সঙ্গে কোথায় কী পরিচয় আছে, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। আর বাঁচার জন্য এ ধরনের কথা তারা বলে থাকে।

/আইএএম/
সম্পর্কিত
বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জ‌নের কারাদণ্ড-জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিলাই
নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিলাই
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আসছে শনিবার, দাফন মিরপুরে
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আসছে শনিবার, দাফন মিরপুরে
প্লেবয় ম্যাগাজিন প্রতিষ্ঠাতার স্ত্রী চরিত্রে জেসিকা, সিদ্ধান্ত বদলের অনুরোধ ক্রিস্টালের
প্লেবয় ম্যাগাজিন প্রতিষ্ঠাতার স্ত্রী চরিত্রে জেসিকা, সিদ্ধান্ত বদলের অনুরোধ ক্রিস্টালের
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির