দুই মামলায় সাধন চন্দ্রের জামিন চেম্বার আদালতে বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ অক্টোবর ২০২৬, ২৩:৫০ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২৩:৫০

জুলাই আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আগামী ২২ নভেম্বর আপিল বিভাগে নিয়মিত শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও কারওয়ান বাজার-সংশ্লিষ্ট দুটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। মোহাম্মদপুরের মামলার এজাহারে তার নাম ছিল না। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

একটি মামলা কারওয়ান বাজার এলাকায় শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপাকে হত্যার অভিযোগে করা। অন্যটি মোহাম্মদপুরে ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা। উভয় মামলাতেই হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

শিক্ষার্থী হত্যা মামলা

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপা। এ ঘটনায় তেজগাঁও থানায় হত্যা মামলা করা হয়।

২০২৪ সালের ৩ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সে সময় পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়, রমিজ উদ্দিন হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

পরদিন এ মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৩০ অক্টোবর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় তাকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। পরে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলা

অন্যদিকে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। চিকিৎসা শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় মামলা করেন।

এ মামলায় সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৮৪ জনকে আসামি করা হয়। এ মামলাতেও হাইকোর্ট থেকে জামিন পান সাধন চন্দ্র মজুমদার।

সাবেক এই খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে একটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা। বাকি ১০টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টার মামলা।

/বিআই/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও