টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৬, ০০:৩১ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০০:৩১

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর তিন দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুই দিন শুক্র ও শনিবার পড়েছে। ফলে দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ পূজায় সবমিলিয়ে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পূজার ছুটির আগে একদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাতে দুর্গাপূজা উপলক্ষে তফসিলি ব্যাংকসমূহে ছুটি ঘোষণা করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) আব্দুল মান্নানের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

সার্কুলারে আরও বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে গত ৫ আগস্ট, ২০১৯ তারিখে জারি করা ডিওএস সার্কুলার অনুযায়ী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর, ২০২৬ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। তবে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

/এসও/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম: বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
আরেক বন্দর দিয়ে শেখ হাসিনা দেশে ঢুকবেন—খবরে বিএনপির মশাল মিছিল
আরেক বন্দর দিয়ে শেখ হাসিনা দেশে ঢুকবেন—খবরে বিএনপির মশাল মিছিল
চকবাজারে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
চকবাজারে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন