ঢাকাগামী এক্সপ্রেসওয়ে সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ অক্টোবর ২০২৬, ১০:০০ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১০:০০

রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় ফালু মিয়া (৪২) নামে গ্যারেজকর্মী নিহত হয়েছেন। 

সোমবার (১২ অক্টোবর) রাতে মাহাবুব মোল্লা কলেজের সামনে ঢাকাগামী এক্সপ্রেসওয়ে সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান। 

আশপাশের লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দিলে, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মো. সজিবুর রহমান ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। 

এসআই মো. সজিবুর রহমান জানান, তৎক্ষণিক কোন গাড়ির ধাক্কায় সে নিহত হয়েছেন, তা জানা সম্ভব না হলেও শনাক্তের চেষ্টা চলছে। 

নিহতের স্বজনরা জানিয়েছেন, ফালু মিয়া একটি গাড়ি মেরামতের গ্যারেজে কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় ফিরার উদ্দেশ্যে সে পথ দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে দুর্ঘটনার শিকার হন। 

তিনি জুরাইন আলমবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম আব্দুল মতিন। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, শীর্ষে মিরপুর
চকবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যা বললেন ডিএসসিসি প্রশাসক
কেন নিয়ন্ত্রণে আসছে না চকবাজারের আগুন
সর্বশেষ খবর
২১ ঘণ্টা ধরে এক কক্ষে অবরুদ্ধ চুয়েট ভিসি, অসুস্থ কয়েকজন
২১ ঘণ্টা ধরে এক কক্ষে অবরুদ্ধ চুয়েট ভিসি, অসুস্থ কয়েকজন
ডটস নাকি মিউজ, কোন এআই এজেন্টে মিলবে বেশি সুবিধা
ডটস নাকি মিউজ, কোন এআই এজেন্টে মিলবে বেশি সুবিধা
জয়ের রাতে সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো
জয়ের রাতে সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো
যন্তর মন্তর থেকে ককরোচ নেতা সৌরভ ও রাঙ্কা আবারও আটক
যন্তর মন্তর থেকে ককরোচ নেতা সৌরভ ও রাঙ্কা আবারও আটক
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা