নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানী স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৯

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানীতে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। অভ্যন্তরীন সকল পরিবহন চলাচল করছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে ধারাবাহিক ককটেল ও বাসে আগুনের ঘটনায় আতঙ্ক থাকলেও সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক দেখা যাচ্ছে।

তেজগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। কোন অপ্রীতিকর কোনও ঘটনা নেই। আমাদের টহল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ফার্মগেট ও তেজগাঁওতে অতিরিক্ত পুলিশ রয়েছে। 

শেরে বাংলানগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কোনও সমস্যা নেই। সকল যানবাহন চলছে। কয়েকটি স্থানে অতিরিক্ত পুলিশ রয়েছে। আমরা আমাদের নজরদারি বাড়িয়েছি।’ 

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিটিভি এলাকায় বাড়তি পুলিশ রয়েছে। অন্যান্য টহল কার্যক্রম চলছে। কোনও সমস্যা নাই। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’ 

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর গুলিস্থান থেকে সকল রুটেই বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গুলিস্থান থেকে শাহবাগ হয়ে গাবতলী, মিরপুর রোডে চলছে যানবাহন। এছাড়াও গুলিস্তান থেকে রামপুরা, বাড্ডা হয়ে উত্তরা সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, গতরাতে আগুনের পর আজ সকাল থেকে স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা নেই।

রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাস জানান, শাহবাগ, ধানমন্ডি, নিউমার্কেটসহ অন্যান্য এলাকায় স্বাভাবিক রয়েছে সবকিছু। প্রতিটি থানাকে নাশকতা রোধে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। টহলসহ অন্যান্য আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, ‘এসব এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ রয়েছে। নজরদারি বৃদ্ধির জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে রাজধানী জুড়ে শুরু হয়েছে ককটেল বিস্ফোরণের ঘটনা। পাশাপাশি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। গত রবিবার ও সোমবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস থেকে শুরু করে থানা, ফাঁড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে চলছে ককটেল হামলা। সোমবার সন্ধ্যায় ফার্মগেট, মিরপুর, পোস্তাগোলায় যানবাহনের আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও টিএসসি, বনানী পুলিশ ফাঁড়ি, বাংলা কলেজ, শান্তা মারিয়াম ইউনিভার্সিটিসহ রাজধানী অন্তত ১৫ স্থানে ককটেল বিস্ফোরণ হয়। এতে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বশেষ খবর
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’