ধীরেন্দ্রনাথ দত্তের উত্তরাধিকারীর সম্পত্তির অধিকার ক্ষুণ্ণের চেষ্টায় আসকের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৯:৫২ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৯:৫২

কুমিল্লার ধর্মসাগরপাড়ে ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন নিয়ে সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বাড়িটি সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে তার একমাত্র উত্তরাধিকারী আরমা দত্তের নামে স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলার নিন্দা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে আসক বলেছে, ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক অবদান সংরক্ষণ রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তবে সেই দায়িত্ব পালনের নামে তার উত্তরাধিকারীকে পৈতৃক সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। স্মৃতি সংরক্ষণের জন্য স্মৃতি জাদুঘর, স্মারক বা গবেষণাকেন্দ্রের মতো বিকল্প উদ্যোগ নেওয়া যেতে পারে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তরাধিকারসূত্রে বাড়িটির মালিক আরমা দত্ত। বাড়িটি নিয়ে কী করা হবে, তা তার ব্যক্তিগত ও আইনগত এখতিয়ার। তিনি বাড়িটি দখলের ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছেন।

আসক বলেছে, সংবিধানের ৪২ অনুচ্ছেদে নাগরিকের সম্পত্তির অধিকার স্বীকৃত। আইনসম্মত কর্তৃত্ব ছাড়া কাউকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। কোনো রাজনৈতিক দল, সংগঠন বা গোষ্ঠীর চাপ ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে জোর করে হস্তক্ষেপের বৈধতা তৈরি করতে পারে না।

বাড়িটি নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উদ্যোগেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। গত ৯ নভেম্বর অধিদপ্তর বাড়িটি সংরক্ষণের বিষয়ে একটি কমিটি গঠন করে। তবে অধিদপ্তরের চিঠিতে বাড়িটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে উল্লেখ করা নিয়ে প্রশ্ন তুলেছে আসক।

বিবৃতিতে আরমা দত্তের বরাত দিয়ে বলা হয়, বাড়িটি দেখভালের জন্য নিয়মিত একজন কেয়ারটেকার নিয়োজিত ছিলেন। একটি গোষ্ঠীর ভয়ভীতি প্রদর্শনের কারণে তিনি সম্প্রতি চলে যেতে বাধ্য হয়েছেন।

আসক সাইনবোর্ড ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং আরমা দত্তের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভুল তথ্যসংবলিত অফিস আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসকের উদ্বেগ
সর্বশেষ খবর
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
শ্রীলঙ্কা ম্যাচে নেই বিশ্বনাথ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম
শ্রীলঙ্কা ম্যাচে নেই বিশ্বনাথ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম
হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর ১৮৮৩ মামলা: আইনমন্ত্রী
হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর ১৮৮৩ মামলা: আইনমন্ত্রী
শাহজাহানপুরে বিএনপির কার্যালয়ের পাশে ঝিলপাড় থেকে ৬টি ককটেল উদ্ধার
শাহজাহানপুরে বিএনপির কার্যালয়ের পাশে ঝিলপাড় থেকে ৬টি ককটেল উদ্ধার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’