২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: তারেক রহমান

লালমনিরহাট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১৩:০২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৩:০২

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ।’

তারেক রহমান বলেন, ‘প্রযুক্তির যুগে তরুণরা সুযোগ পেলে তারাও উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারবে। বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের তারুণেরা আকাশ জয় করতে পারবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাট পৌঁছে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায় সরকার। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহার উপযোগী করে নয়, উদ্ভাবনের জন্য তৈরি করতে হবে।’ গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করে দেশের অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকারের বরাদ্দ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অর্থসংকটে যেন কোনও উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।’

/এফআর/
সম্পর্কিত
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গর্ভেই হামে আক্রান্ত ১৩ শিশু, যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগ
গর্ভেই হামে আক্রান্ত ১৩ শিশু, যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগ
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১০৭ জন গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১০৭ জন গ্রেফতার
সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক