আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার দেলোয়ারের ৩ দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ২১:৪৫ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২১:৪৫

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার মো. দেলোয়ার হোসেনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহমান।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে দেলোয়ারের ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিস্ফোরক তৈরির উপাদান ও সরঞ্জাম সংগ্রহ, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার এবং অর্থের জোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতাদের পরিচয় জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনার সময় ব্যবহৃত তার মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি। মোবাইল ফোনটি উদ্ধার করা গেলে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামির রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।

শুনানির একপর্যায়ে বিচারক আসামির কাছে আদালতে আসার কারণ জানতে চান। জবাবে দেলোয়ার বলেন, জমিসংক্রান্ত একটি মামলায় তিনি সিএমএম আদালতের ৯ নম্বর আদালতে এসেছিলেন। ককটেল বিস্ফোরণের সময় তিনি এজলাসের ভেতরে বসে ছিলেন।

নিজের মোবাইল ফোনের বিষয়ে বিচারকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্ফোরণের পর সৃষ্ট পরিস্থিতিতে তার মোবাইল ফোনটি কাকে দিয়েছেন, তা ঠিক মনে করতে পারছেন না। তবে মানিব্যাগটি আইনজীবী মশিউর আহমেদ মিশুকে দিয়েছিলেন বলে জানান। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারেননি বলে আদালতকে জানান তিনি।

এর আগে বিচারক এজলাসে ওঠার আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার পেশা সম্পর্কে জানতে চাইলে দেলোয়ার নিজেকে ঠিকাদারি ব্যবসায়ী বলে পরিচয় দেন। আদালতে আসার কারণ হিসেবে জমিসংক্রান্ত মামলার কথা জানান। এ সময় তিনি বলেন, সারা দিন মানসিক চাপে ছিলেন এবং বেশি কথা বলার কারণে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটের দিকে সিএমএম আদালত ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আইনজীবী হৃদয় মিয়া আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর আদালত ভবনের ৯ নম্বর আদালতের সামনে থেকে দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন উপস্থিত লোকজন।

এ ঘটনায় কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) কেএম জাব্বুল হক বাদী হয়ে দেলোয়ারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় মামলা করেন।

/এআই/জিকে/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার ৫
ডিসেম্বরে নাশকতার শঙ্কায় সতর্কতা, ৪ পুলিশ সদস্য গ্রেফতার
অস্ত্রাগার ভেঙে পিস্তলসহ ৭ শতাধিক গুলি লুট, ক্ষতি ২১ কোটি টাকা: টুঙ্গিপাড়া থানা পোড়ানোর মামলায় আসামি যারা
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার ৫
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার ৫
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
অধ্যাপক স্নিগ্ধার পাশে দাঁড়ালো ছাত্র ইউনিয়ন, তুলে ধরলো রাজনৈতিক অবস্থান ও ভূমিকা
অধ্যাপক স্নিগ্ধার পাশে দাঁড়ালো ছাত্র ইউনিয়ন, তুলে ধরলো রাজনৈতিক অবস্থান ও ভূমিকা
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন