১৯ দিনে ১০০ স্থানে ককটেল বিস্ফোরণ, ৯২ পরিবহনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৬, ২১:৩৪ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২১:৪১

গত ১৯ দিনে সারা দেশে ১০০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৯২টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

নাশকতামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় একই সময়ে ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এছাড়া তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত ৪৬টি মামলা দায়ের করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব মামলায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। এ সময়ে ককটেল বিস্ফোরণের পাশাপাশি বিভিন্ন ধরনের যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কোথাও অগ্নিসংযোগ, কোথাও ভাঙচুর, আবার কোথাও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ক্ষয়ক্ষতি করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৯ দিনে সারা দেশে ১০০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ৯২টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়। পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি ২৮টি গাড়িতে একই ধরনের হামলা চালানো হয়। এছাড়া তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে মামলা দায়ের এবং অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ৪৬টি মামলা দায়ের ও ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) কামারুম মুনিরা বলেন, যেকোনও ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন এবং যেকোনও পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন কিংবা কার্যক্রম নিষিদ্ধ কোনও রাজনৈতিক দল যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করছে। জানমালের ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনও অপচেষ্টা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সামগ্রিক বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময়, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎসবকেন্দ্রিক জনসমাগম ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

সার্বিকভাবে, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের সুরক্ষা দেওয়াই এ নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্য। যেকোনও ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশ দায়িত্বশীল, সতর্ক ও দৃঢ় অবস্থানে থাকবে বলে জানান এআইজি কামারুম মুনিরা।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
বাড্ডায় বাসে আগুন
পল্লবীতে পার্কিং করা বাসে আগুন
নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বেতন ১৭ হাজার টাকা করায় সরকারকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের মিছিল
বেতন ১৭ হাজার টাকা করায় সরকারকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের মিছিল
ডিসেম্বরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা পুলিশের
ডিসেম্বরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা পুলিশের
বিদেশে কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সিগুলোকে কড়া হুঁশিয়ারি মন্ত্রীর
বিদেশে কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সিগুলোকে কড়া হুঁশিয়ারি মন্ত্রীর
সর্বাধিক পঠিত
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম