লেমন চিকেন পাস্তা

লাইফস্টাইল ডেস্ক
২৪ আগস্ট ২০১৬, ১২:১৬আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৩:২৩
image

বিকালের নাস্তায় কী পরিবেশন করা যায় ভাবছেন? স্বাদে ভিন্নতা নিয়ে আসতে ঝটপট রান্না করে ফেলতে পারেন টক-ঝাল লেমন চিকেন পাস্তা। মজাদার এই পাস্তা যেমন শিশুরা খেতে পছন্দ করবে, তেমনি অতিথি আপ্যায়নেও প্রশংসা কুড়াবে।

লেমন চিকেন পাস্তা

জেনে নিন কীভাবে তৈরি করবেন লেমন চিকেন পাস্তা-    

উপকরণ
মুরগির বুকের মাংস- ২ টুকরা (বড়)
পাস্তা- ১০০ গ্রাম
ময়দা- ১/৪ কাপ
অলিভ অয়েল- প্রয়োজন মতো
রসুন- ৬ কোয়া (কুচি)
লেবুর রস- ৩ চা চামচ
পনির- ১/৪ কাপ (কুচি)
ধনিয়া পাতা- কয়েকটি (কুচি)
মরিচ গুঁড়া- স্বাদ অনুযায়ী
গোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
শুকনা মরিচ ফ্ল্যাকস- ১/৪ চা চামচ
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
মুরগির মাংস চিকন স্লাইস করে কেটে নিন। লবণ ও গোলমরিচ গুঁড়া ছিটিয়ে ময়দায় গড়িয়ে নিন মাংস। ৩ চা চামচ তেল মাঝারি আঁচে গরম করুন। তেলে মাংস দিয়ে কয়েক মিনিট রান্না করুন। মাংস গোলাপি রং হলে তেল থেকে উঠিয়ে নিন। একই প্যানে আরও তেল দিয়ে রসুন কুচি ভাজুন। লেবুর রস নিয়ে নাড়তে থাকুন।

প্যাকেটে লেখা নিয়ম অনুযায়ী পাস্তা সেদ্ধ করুন। সেদ্ধ পাস্তা আলাদা করুন। পাস্তা সেদ্ধ করার পানিও খানিকটা রেখে দেবেন। একটি পাত্রে সেদ্ধ পাস্তা, ধনিয়া পাতা কুচি, মরিচ ফ্ল্যাকস, রসুনের মিশ্রণ, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। মিশ্রণটি বেশি শুকনা মনে হলে পাস্তার পানি দিন অল্প। চাইলে টমেটো, শসা অথবা পছন্দ মতো যেকোনও সবজি দিতে পারেন পাস্তায়।

পাস্তার মিশ্রণের উপর মাংসের টুকরা দিয়ে গরম গরম পরিবেশন করুন লেমন চিকেন পাস্তা।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক