খুশকি দূর করবে লেবু!

লাইফস্টাইল ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ১৩:৩৪আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৩:৩৭

সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ লেবু রূপচর্চায় অনন্য। দাঁত ঝকঝকে করার পাশাপাশি এটি ত্বকের প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। খুশকি দূর করতেও অতুলনীয় লেবু। লেবুতে থাকা ভিটামিন সি, পটাসিয়াম ও জিঙ্ক ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা।

লেবু

জেনে নিন রূপচর্চায় লেবুর ব্যবহার-
দাঁত ঝকঝকে করতে 
১ চা চামচ বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাঁতে ম্যাসাজ করুন পেস্ট। ১ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে গার্গল করে ফেলুন। দূর হবে দাঁতের হলদেটে ভাব।

ব্ল্যাকহেডস দূর করতে
একটি পাকা লেবু স্লাইস করে কাটুন। মধু মিশিয়ে লেবুর স্লাইস ঘষে নিন ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

পায়ের যত্নে
২ টেবিল চামচ মোটা দানার চিনির সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। গোড়ালিতে ম্যাসাজ করুম মিশ্রণটি। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। গোড়ালির মরা চামড়া দূর হবে।

খুশকি দূর করতে
লেবুর রস সরাসরি লাগান মাথার তালুতে। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। দূর হবে খুশকি।

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম