১৬০ টাকায় কবুতরের রোস্ট!

নওরিন আক্তার
২৪ অক্টোবর ২০১৬, ১৬:০৭আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৫:৫২
image

ভোজনরসিক মাত্রই নতুন খাবারের খোঁজে ছুটে চলেন এখানে-সেখানে! তবে মুক্তা বিরিয়ানি ঘর খুঁজতে হয়নি একদমই। স্থানীয়দের কাছে এখানকার খাবারের গল্প শুনতে শুনতেই যাওয়ার আগ্রহটা পেয়ে বসেছিল। অবশেষে খিলগাঁওয়ের হাড়ভাঙার মোড়ের মুক্তা বিরিয়ানি ঘরে ঢুঁ মারলাম।

স্পেশাল খাবার কী জিজ্ঞেস করতেই এখানকার কর্মী এক গাল হেসে জানিয়ে দিলেন এখানকার সব খাবারই স্পেশাল! তবে কবুতরের রোস্ট ও হাঁসের মাংসের চাহিদাই সবচেয়ে বেশি। জানা গেল অনেকে পার্সেল নিয়ে যান বলে এই খাবারগুলো শেষও হয়ে যায় দ্রুত। পাশাপাশি তেহারি ও বিরিয়ানিও মিলবে।

কবুতরের রোস্ট

কবুতরের রোস্ট ও হাঁসের মাংসই অর্ডার করলাম। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো ধোঁয়া ওঠা সাদা পোলাও, হাঁসের মাংসের বড় একটা টুকরা ও আস্ত কবুতরের রোস্ট। সঙ্গে কাঁচামরিচ কুচি দিয়ে মাখা শসার সালাদ ও লেবু। দেখেই জিভে জল চলে আসলো। যদিও খাবারে তেল-মসলার পরিমাণ একটু বেশি, তবে স্বাদের কাছে হার মানবে এই অভিযোগ! লাল মরিচ কুচি ও মসলা দিয়ে রান্না করা ঝাল ঝাল হাঁসের মাংসের স্বাদ পছন্দ করবেন ভোজনবিলাসীরা। আস্ত কবুতরের রোস্টও পোলাওয়ের সঙ্গে অতুলনীয়। এসব ভারি খাবারের সঙ্গে চেখে দেখতে পারেন বোরহানিও।

হাঁসের রোস্ট

সাদা পোলাওয়ের সঙ্গে কবুতরের রোস্ট

হাঁসের মাংস ও কবুতরের রোস্ট প্রতিটির দাম ১৬০ টাকা করে। মজার ব্যাপার হচ্ছে এগুলো অর্ডার করলে সাদা পোলাও পাবেন বিনামূল্যে! অর্থাৎ পোলাওয়ের জন্য আপনাকে আলাদা কোনও বিল দিতে হবে না।

স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় নাম মুক্তা বিরিয়ানি ঘর। স্বাদের পাশাপাশি পরিমিত দামের কারণেও এখানে ফিরে ফিরে আসেন খাদ্যরসিকরা। ভোজনবিলাসী হয়ে থাকলে আপনিও চেখে দেখতে পারেন মুক্তা বিরিয়ানি ঘরের খাবারের স্বাদ।

 

/এনএ/ 

/এনএ/
সম্পর্কিত
ঈদ আয়োজনে রাখতে পারেন মোগলাই চিকেন রোস্ট
ঈদ রেসিপি: মুরগির আচারি রোস্ট
এক মেরিনেশনেই মুরগির ঝাল রোস্ট ও কাবাব
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম