ঝটপট ফ্রুট কাস্টার্ড

লাইফস্টাইল ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৭, ১৭:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৭:৫০
image

কয়েক ধরনের ফল দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন মজাদার ফ্রুট কাস্টার্ড। ক্যালসিয়াম ও বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ এই কাস্টার্ড পছন্দ করবে শিশুরাও। সুস্বাদু কাস্টার্ড ডেসার্ট হিসেবে পরিবেশন করতে পারেন অতিথিদের সামনে।

ফ্রুট কাস্টার্ড
জেনে নিন কীভাবে তৈরি করবেন ফ্রুট কাস্টার্ড-
উপকরণ
দুধ- ৩ কাপ
কাস্টার্ড পাউডার- আধা কাপ
চিনি- স্বাদ অনুযায়ী
ভ্যানিলা এসেন্স- আধা চা চামচ
কয়েক ধরনের ফল- আধা কাপ (আপেল, স্ট্রবেরি, আঙুর, বেদানা, কলা)
বাদাম- আধা কাপ (কুচি)
প্রস্তুত প্রণালি
দুধ ফুটিয়ে চিনি দিন। আরেকটি পাত্রে সামান্য দুধ গরম করে কাস্টার্ড পাউডার দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন। ফুটন্ত দুধে কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। দুধের মিশ্রণ ঘন হয়ে আসলে নামিয়ে ভ্যানিলা এসেন্স দিন। ফলের টুকরা মিশিয়ে বাদাম কুচি ছড়িয়ে দিন উপরে। গরম অথবা ঠাণ্ডা পরিবেশন করুন মজাদার ও পুষ্টিকর ফ্রুট কাস্টার্ড।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক