সুস্বাদু কমলার বরফি

লাইফস্টাইল ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১৮:১৮আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৮:২০
image

মিষ্টিজাতীয় খাবার পছন্দ করলে মজাদার এই আইটেমটি তৈরি করে ফেলতে পারেন ঝটপট। পুষ্টিকর কমলার বরফি খেতে পছন্দ করবে শিশুরাও।

সুস্বাদু কমলার বরফি
জেনে নিন কীভাবে বানাবেন এটি-
উপকরণ   
কমলা- ৪টি
ময়দা- ১ কাপ
ছানা- ৫০০ গ্রাম
কমলার রস- ১ কাপ
গুঁড়া দুধ- ১ কাপ
শুকনা ফল- ২ টেবিল চামচ (আমন্ড, ক্যাশিউ নাট)
ঘি- আধা কাপ
এলাচ গুঁড়া- ১ চা চামচ
চিনি- দেড় কাপ
প্রস্তুত প্রণালি
কমলার খোসা ও বিচি ছাড়িয়ে নিন। কড়াইয়ে ঘি গরম করে ময়দা, ছানা, চিনি ও গুঁড়া দুধ দিন। ভালো করে নাড়ুন। এবার খানিকটা কমলার রস, কমলা ও শুকনা ফল দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি বেশি ঘন হয়ে গেলে সামান্য তরল দুধ দিতে পারেন। মিশ্রণটি নরম হয়ে গেলে এলাচ গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন। একটি প্লেটে ঘি মাখিয়ে মিশ্রণটি ঢালুন। ঠাণ্ডা হয়ে গেলে বরফি কেটে পরিবেশন করুন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের