ঈদ রান্না

কেকা ফেরদৌসীর রেসিপি: ইলিশ-কোপ্তা পোলাও

লাইফস্টাইল ডেস্ক
২২ জুন ২০১৭, ১৭:০০আপডেট : ২২ জুন ২০১৭, ১৭:০০

ঈদে পোলাও-কোরমা রান্না হয়-ই। একটু ভিন্নভাবে পোলাও রান্না করতে চাইলে মজাদার ইলিশ-কোপ্তা পোলাও রান্না করে ফেলতে পারেন। এটি স্বাদে নতুনত্ব নিয়ে আসবে। বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী মজাদার এই রান্নার রেসিপি দিয়েছেন।

ইলিশ-কোপ্তা পোলাও
জেনে জিন কীভাবে তৈরি করবেন সুস্বাদু এই আইটেম-   
উপকরণ

পোলাও এর চাল- ২ কাপ

পানি- ৩ কাপ

লবণ- দেড় চা চামচ

বেরেস্তা- ২ টেবিল চামচ

ঘি- ৪ চা চামচ

ইলিশ মাছের কিমা- ৫০০ গ্রাম

ধনেপাতা কুঁচি- ১ টেবিল চামচ

কাঁচামরিচ কুঁচি- ৬ টি

সেদ্ধ আলু (চটকানো)- ১ টি

কর্নফ্লাওয়ার- ২ চা চামচ

বেসন- ২ চা চামচ
প্রস্তুত প্রণালি

চুলায় একটি হাঁড়িতে পানি গরম দিন। পানি গরম হলে চাল, লবণ, বেরেস্তা ও ঘি দিয়ে নাড়াচাড়া করে বলক আসলে ঢেকে ১৫ মিনিট আল্প আঁচে রাখুন। এবার একটি বাটিতে ইলিশ মাছের কিমা, ধনেপাতা কুঁচি, কাঁচামরিচ কুঁচি,সেদ্ধ আলু, কর্নফ্লওয়ার, বেসন ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে গোল গোল করে কোপ্তা তৈরি করুন। কোপ্তা ডুবো তেলে বাদামি করে ভেজে তুলে নিন। এবার পোলাওয়ের ঢাকনা তুলে ভাজা কোপ্তা, বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে ইলিশ কোপ্তা পোলাও। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের