ইঁদুর দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৫০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:০৮

গৃহস্থালি সমস্যার অন্যতম হচ্ছে ইঁদুরের আনাগোনা। কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করার পাশাপাশি বিভিন্ন রোগও ছড়ায় ক্ষতিকারক এই প্রাণীটি। ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে কয়েকটি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন।  

ইঁদুর

  • মেন্থলের গন্ধ সহ্য করতে পারে না ইঁদুর। তুলার টুকরা মেন্থল তেলে ভিজিয়ে ইঁদুরের আনাগোনা বেশি এমন স্থানে রেখে দিন। ইঁদুর তো দূর হবেই, উপরন্তু মিষ্টি গন্ধে ভরে উঠবে ঘর!
  • রসুন কুচি করে পানিতে ভিজিয়ে রাখুন। এবার পানিটুকু ছড়িয়ে দিন ইঁদুরের বাসার আশেপাশে। ইঁদুর আসবে না।
  • পাতলা কাপড়ে লবঙ্গ নিয়ে রেখে দিন। ইঁদুর ঘেঁষবে না ধারেকাছে।
  • কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথালিন রেখে দিন। ইঁদুর দূর হবে। গোটা কয়েক ন্যাপথালিন ছড়িয়ে দিতে পারেন ইঁদুরের বাসার আশেপাশেও।
  • ট্যালকম পাউডার অথবা বেবি পাউডার ছিটিয়ে দিতে পারেন ইঁদুরের বাসার আশেপাশে। মুক্তি মিলবে ইঁদুর থেকে।
  • ২ কাপ অ্যামোনিয়ার সঙ্গে ১০০ মিলি পানি ও ২ চা চামচ ডিটারজেন্ট পাউডার মেশান। মিশ্রণটি রেখে দিন যেখানে ইঁদুরের উপস্থিতি দেখা যায় সেখানে। দূর হবে ইঁদুর।
  • ইঁদুরের বাসার আশেপাশে ও ঘরের কোণে বেকিং সোডা ছিটিয়ে দিলেও মুক্তি মিলবে ইঁদুর থেকে।
  • গোলমরিচ গুঁড়া করে ছিটিয়ে দিন রান্নাঘরে ও যেখানে ইঁদুর দেখা যায় সেখানে। পালাবে ইঁদুর।   

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম