দীপিকার সেরা যত সাজ

লাইফস্টাইল ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৮, ১৬:৩০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৭:০০
image

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন গেল মাত্রই। এই উপলক্ষে স্টাইলিশ দীপিকার আবেদনময়ী কিছু ছবি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী বরাবরই তার চমৎকার ফ্যাশন সেন্সে মুগ্ধ করেছেন সবাইকে। দেখে নিন দীপিকার নজরকাড়া কিছু লুক।

কালো-সোনালি শাড়িতে
কয়েক মাস আগে স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা শাড়ি পরেছিলেন দীপিকা। কালো-সোনালি শাড়িটি পরেছিলেন বিকিনি স্টাইলের ব্লাউজের সঙ্গে।  

কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন
গেল বছর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের গালিচায় পা রাখেন দীপিকা। ঝলমলে মার্সা গাউনে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। পাতলা গাউনজুড়ে ছিল জরির কাজ।

কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন
একই বছর কান উৎসবের দ্বিতীয় দিনের পোশাক দিয়েও তিনি আসর মাত করেন। এদিন তিনি গাঢ় সবুজ রংয়ের গাউন পরেছিলেন। পায়ের অংশ ফাঁড়া গাউনটির পেছনে থাকা লম্বা কাপড় ছুঁয়েছিল গালিচা।

মেট গালা ২০১৭
২০১৭ সালের মেট গালার আসরে সাদা গাউনে তিনি চমকে দেন সবাইকে। গাউনটির বিশেষত্ব ছিল পেছনের স্ট্রাইপ। ফাঁকা পিঠে কেবল দুটি স্ট্রাইপ উঠে এসেছিল। গাউনটির নকশা করেছিলেন টমি হিলফিগার।  

ট্র্যাডিশনাল সাজে
ট্র্যাডিশনাল সাজেও দীপিকা দিব্যি স্বতঃস্ফূর্ত। সেটা প্রমাণ করেছেন একটি অনুষ্ঠানে সব্যসাচীর নকশা করা কামিজ পরে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে