৬০ সেকেন্ডেই ঘুম!

আহমেদ শরীফ
২৬ মার্চ ২০১৮, ২২:২৯আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২২:৩২

আরামের ঘুম ঘুমাতে পারছেন না? হয়তো প্রায়শই অনিদ্রায় ভুগছেন। এ জন্য ওষুধ ছাড়াও ঘরোয়া অনেক উপায়ও হয়তো খুব একটা ফল বয়ে আনছে না। গবেষকরা বলছেন একটি বিশেষ সূত্র অবলম্বন করলে ৬০ সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়তে পারেন আপনি।

হার্ভার্ডের চিকিৎসক অ্যান্ড্রু উয়েল একটি মেথড উদ্ভাবন করেছেন। তার মতে, আপনার শ্বাস প্রশ্বাস একটা বিশেষ ছন্দে গণণা করার মধ্য দিয়ে ঘুমকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন আপনি। শ্বাস প্রশ্বাসকে ৪-৭-৮ বার গণণার মধ্য দিয়ে ঐ অসাধ্য সাধন করা যায়।

মেথডটি ‘ন্যাচারাল ট্রাংকুলাইজার ফর দ্য নার্ভাস সিস্টেম’ নামে পরিচিত। প্রাচীন ভারতীয় যোগ ব্যায়াম প্রাণায়ামের উপর ভিত্তি করে এই মেথড তৈরি করেছেন ডা. অ্যান্ড্রু উয়েল। প্রথমে মুখে ‘হুশ’ শব্দ করে গভীরভাবে নি:শ্বাস নিতে হবে। মুখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন, এসময় মনে মনে এক থেকে চার পর্যন্ত গণণা করুন। এবার দম আটকে ফেলুন। এসময় এক থেকে সাত পর্যন্ত গণণা করুন। আবারো হুশ শব্দ করে পুরোপুরি দম ছেড়ে দিন। এ সময় ৮ পর্যন্ত গুণতে থাকুন। এভাবে তিন বার করতে হবে। বিষয়টা সহজ মনে হলেও আসলে ততোটা সহজ নয়। তবে ৬০ সেকেন্ড এভাবে দম নেওয়া ও ছাড়ার মাধ্যমে ঘুমকে আয়ত্তে আনা যাবে বলছেন ডা. অ্যান্ড্রু উয়েল।

তথ্যসূত্র: ইনস্টিকস ডট কম।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম