লালশাকের পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক
২৮ এপ্রিল ২০১৮, ১৭:১১আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৭:১৪

লালশাকের পুষ্টিগুণ লালশাক চটকে সাদা ভাত লাল করে খেতে পছন্দ করে শিশুরা। ছোট-বড় সবার পছন্দের লালশাক শুধু খেতেই সুস্বাদু নয়, এটি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। জেনে নিন নিয়মিত লালশাক খাওয়া জরুরি কেন।

  • লালশাক থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এটি নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধ করা যায়।
  • আয়রন সমৃদ্ধ লালশাক শরীরের লোহিত রক্ত কণিকার মাত্রা বাড়াতে সাহায্য করে। ফলে দূর হয় রক্তশূন্যতা।
  • লালশাকে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।
  • শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়ে যেসব অসুখ হয় তা প্রতিরোধ করতে পারে লালশাক।
  • নিয়মিত লালশাক খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। ফলে হ্রাস পায় হৃদরোগের ঝুঁকি।
  • লালশাকে থাকা বিটা-ক্যারোটিন হার্টস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।
  • মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে লালশাক।
  • শিশুদের নিয়মিত লালশাক খাওয়ানো উচিত। কারণ এটি দাঁত ও অস্থি গঠনে অবদান রাখে। পাশাপাশি শিশুদের অপুষ্টি দূর করে।
  • ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্যও লালশাক যথেষ্ট উপকারী।
  • লালশাকে থাকা ফাইবার খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • ভিটামিন সি পাওয়া যায় এই শাক থেকে যা স্কার্ভি রোগ প্রতিরোধ করে।

তথ্য: নিউজ এইটিন    

/এনএ/এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম