নিরাপদ সড়কের দাবিতে বিডি বাইকার্স ক্লাবের মোটরসাইকেল র‍্যালি

হাসনাত নাঈম
০৮ মে ২০১৮, ১৮:০২আপডেট : ০৮ মে ২০১৮, ১৯:০৮
image

নিরাপদ সড়কের দাবিতে এক বিশাল র‍্যালি করেছে বিডি বাইকার্স ক্লাব নামক একটি মোটরসাইকেলভিত্তিক ভ্রমণ সংগঠন। র‍্যালিটি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যাত্রা শুরু করে নরসিংদীর শিবপুরের সোনাইমুড়ি ইকোপার্কে গিয়ে শেষ হয়।

নিরাপদ সড়কের দাবিতে বিডি বাইকার্স ক্লাবের মোটরসাইকেল র‍্যালি
সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত সড়ক দুর্ঘটনা দেশের মানুষকে আতংকিত করে তোলে। তাই নিরাপদ সড়ক চেয়ে এই র‍্যালিটি আয়োজন করে বিডি বাইকার্স ক্লাব। র‍্যালিতে প্রায় সাড়ে তিনশোর বেশি বাইকার অংশগ্রহণ করেন। সোনাইমুড়ি ইকোপার্কে বাইকারদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে রাস্তায় নিরাপদে চলাচলের বিভিন্ন কলা-কৌশল নিয়ে আলোচনা করা হয়। সকল বাইকারদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করা হয়।

নিরাপদ সড়কের দাবিতে বিডি বাইকার্স ক্লাবের মোটরসাইকেল র‍্যালি
মোটরসাইকেলভিত্তিক ভ্রমণ সংগঠন বিডি বাইকার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আসিফ খান সূর্য ও রবি কিরণ বলেন, ‘আমাদের একটাই দাবি, আমরা নিরাপদ সড়ক চাই। যেখানে দেশের মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে। আমরা এর আগেও এ ধরনের আয়োজন করেছি। তবে ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত এতো বড় র‍্যালি আমরাই প্রথম করলাম। সামনে আমরা আরও এ ধরনের কাজ করতে চাই যা মানুষের উপকারে আসবে।
আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলা ট্রিবিউন, বিডি নিউজ, ঢাকা এফ এম ও একাত্তর টেলিভিশন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি