কলা সংরক্ষণ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
৩০ মে ২০১৮, ১৫:৪৯আপডেট : ৩০ মে ২০১৮, ১৫:৫১
image

কাঁচা কলা কখনও ফ্রিজে সংরক্ষণ করবেন না। আবার পাকা কলা সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রাখতে পারেন। অতিরিক্ত পাকা কলাও সংরক্ষণ করে পরে বানিয়ে নিতে পারেন কেক অথবা বড়া। জেনে নিন কীভাবে সংরক্ষণ করবেন কলা।

কলা সংরক্ষণ করবেন যেভাবে

  • পাকা কলার উপরের অংশ পাতলা প্লাস্টিকে মুড়ে রাখুন। চাইলে ফ্রিজে রাখতে পারেন, আবার বাইরেও রাখতে পারেন। চাইলে কাঁদিসহ কলা এভাবে রাখতে পারেন। আবার আলাদা করেও রাখা যায়। ৪ দিন পর্যন্ত ভালো থাকবে পাকা কলা।
  • পাকা কলা স্লাইস করে পেপারে বিছিয়ে ফ্রিজে রাখুন। একটার সঙ্গে যেন আরেক্তা লেগে না যায় সেদিকে লক্ষ রাখবেন। ২ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে মুখবন্ধ পাত্রে উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। ৩ থেকে ৪ মাস পর্যন্ত ভালো থাকবে কলা।
  • খোসাসহ আস্ত কলা সংরক্ষণ করতে পারেন ফ্রিজে। সেক্ষেত্রে একটি জিপলক ব্যাগে খোসাসহ কলা ঢুকিয়ে ভেতর থেকে বাতাস বের করে দিন। ব্যাগসহ কলা রাখুন ফ্রিজে। ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।
  • কাঁচা কলা পাকাতে চাইলে কয়েকটি কলা একটি ব্রাউন ব্যাগে নিয়ে ব্যাগের মুখ বন্ধ করে দিন। ব্যাগটি জানালার আশেপাশে বা রোদ পড়ে এমন স্থানে রাখুন। ধীরে ধীরে পেকে যাবে।
  • অতিরিক্ত পাকা কলা সংরক্ষণ করতে চাইলে জিপলক ব্যাগে করে ফ্রিজে রাখুন। একটি ব্যাগে একটি কলা রাখবেন। কলার খোসা অতিরিক্ত কালচে হয়ে গেলে খোসা ছাড়িয়ে রাখতে পারেন।

তথ্য: ফ্যাব হাউ

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের