বালু নদীতে এক সন্ধ্যা

নওরিন আক্তার
২৬ আগস্ট ২০১৮, ১৮:৪৫আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৮:৫২
image

ঈদের ছুটি শেষ হয়ে গেলেও যেন শেষ হচ্ছে না ঈদের আমেজ। আবার সপ্তাহের মাঝে হুটহাট একদিনের ছুটি পেয়ে গেলে ঢুঁ মেরে আসতে পারেন হাতের কাছাকাছি থাকা বালু নদী থেকে। বেলাই বিল ও ঢাকার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ জলাভূমির উপর দিয়ে এই নদী  গিয়ে পড়েছে শীতলক্ষ্যায়। এক বিকেলে বালু নদীতে নৌভ্রমণ করে ফেলতে পারেন।

বড় বাজার থেকে  বেরাইদ যাওয়ার রাস্তা
নতুন বাজার থেকে পাওয়া যায় অটো কিংবা ইঞ্জিনচালিত রিকশা। আমেরিকান এমব্যাসির সামনে নেমে রাস্তা পার হলেই বাড্ডার বড় বাজার। এখান থেকেই নিয়ে নিন রিকশা কিংবা অটো। বেরাইদ ঘাট পর্যন্ত যেতে আপনাকে ভাড়া গুণতে হবে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত। ৫ কিলোমিটার গেলে পেয়ে যাবেন নৌ ঘাট। ১০০ ফিটের রাস্তাটিও চমৎকার। দুই পাশের ফাকা স্থানে জন্মেছে কাশফুল। আকাশের সৌন্দর্যও অনেকটুকু দেখতে পারবেন পথ চলতে চলতে।

নৌকা নিয়ে নিন বেরাইদ ঘাট থেকে
বন্ধুরা অনেক জন একসঙ্গে গেলে ঘাট থেকে নৌকা নিয়ে নিন ঘণ্টা হিসেবে। প্রতি ঘণ্টা ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত পড়বে। চাইলে জনপ্রতি ভাড়াতেও নৌভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে কোথায় নামবেন তার উপর নির্ভর করবে ভাড়া। সর্বনিম্ন ২০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত পড়বে ভাড়া।

বন্ধুরা অনেকে হলে পুরো নৌকাই নিয়ে নিতে পারেন

চোখে পড়বে সবুজে ঘেরা প্রকৃতি

নদীর বুক থেকে দেখা সৌন্দর্য

বালু নদীর ব্রিজ
নদীর দুই পাশে ফসলের মাঠ যেমন মনে ভালো লাগার পরশ বুলিয়ে যাবে, তেমনি নদীর বুকে সন্ধ্যা হতে দেখাও চমৎকার অভিজ্ঞতা হয়ে থাকবে সন্দেহ নেই। হুট করে সূর্য ডোবে না এখানে। রঙিন আকাশের লাল-বেগুনি রং যখন নেমে পড়ে নদীর পানিতে, যখন ঢেউয়ের ভাঁজে ভাঁজে ঝলমলে করে নানা রং- বুঝবেন শেষ হয়ে এসেছে দিন। এখানে খুব আয়োজন করে সন্ধ্যা নামে, মুগ্ধতার আবেশ ও পরশ নিয়ে।    

নদীর বুকে গোধূলিবেলা উপভোগ করতে পারবেন

দিনের শেষ আলো

নদীর বুকে নামছে সন্ধ্যা
ইছাপুরা, টঙ্গি, কাচপুর ব্রিজ কিংবা পূর্বাচলে নামতে পারেন নদী ঘোরা শেষ করে। পূর্বাচলে নামলে এখানকার গরম গরম মিষ্টি চেখে দেখতে ভুলবেন না!   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম