প্রাকৃতিক গোলাপি ঠোঁটের জন্য বিট

আনিকা আলম
১২ অক্টোবর ২০১৮, ১২:০০আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১২:০০
image

রঙিন বিট বিভিন্নভাবে ব্যবহার করা হয় প্রাকৃতিক রঙ হিসেবে। জানেন কি এটি রূপচর্চায়ও অনন্য? কালচে ঠোঁট নিয়ে যারা বিব্রত, তারা নিয়মিত ব্যবহার করতে পারেন এই সবজি। বিটের গাঢ় রঙ দূর করবে ঠোঁটের কালচে ভাব। জেনে নিন ঠোঁটে প্রাকৃতিক গোলাপি আভা নিয়ে আসতে কীভাবে ব্যবহার করবেন বিট।

প্রাকৃতিক গোলাপি ঠোঁটের জন্য বিট  

বিট ও মধু

  • এক স্লাইস বিট মধুতে ডুবিয়ে রাখুন ৩ মিনিট।
  • ঠোঁটে ঘষুন বিটের টুকরা।
  • ১০ মিনিট রেখে দিন ঠোঁটে।
  • বিট উঠিয়ে ফেলুন। তবে থত ধোবেন না। সারারাত রেখে দিন এভাবেই। পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • প্রতিদিন এটি ব্যবহার করুন। ২ সপ্তাহের মধ্যেই ফল পাবেন।

চিনি ও বিট

  • ২ টেবিল চামচ বিটের রসের সঙ্গে ১ চা চামচ চিনি মেশান।
  • ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
  • মিশ্রণটি ঠোঁটে ম্যাসাজ করুন ৫ মিনিট।
  • ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই প্যাকটি।

বিট ও মাখন

  • ঠোঁটে অলিভ অয়েল ঘষে নিন।
  • ১ স্লাইস বিটে সাদা মাখন মিশিয়ে ঠোঁটে ঘষুন।
  • কিছুক্ষণ ঘষে ২০ মিনিট অপেক্ষা করুন।
  • ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে মুছে নিন ঠোঁট।
  • প্রতিদিন ব্যবহার করুন। ২ সপ্তাহের মধ্যেই উপকার মিলবে।

বিট ও আমন্ড অয়েল

  • ১ চা চামচ আমন্ড অয়েলের সঙ্গে ১ চা চামচ বিটের রস মিশিয়ে নিন।
  • তুলার টুকরা মিশ্রণে ভিজিয়ে ঠোঁটে ঘষুন।
  • সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন।

দুধের সর ও বিট

  • বিটের রসের সঙ্গে আধা চা চামচ দুধের সর মেশান।
  • মিশ্রণটি ঠোঁটে ম্যাসাজ করুন।
  • আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • প্রতিদিন রাতে ব্যবহার করুন প্যাকটি। ১ মাসের আগেই ফল পাবেন।

তথ্য: গ্লোপিঙ্ক  

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম