চুলায় তৈরি রঙিন পুডিং!

লাইফস্টাইল ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১৭:০০আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:১৫
image

মজাদার ক্যারামেল পুডিং তৈরি করে ফেলতে পারেন চুলায়। আর যদি হয় রংধনু রঙের, তাহলে তো কথাই নেই! জেনে নিন কীভাবে বানাবেন রঙিন পুডিং।

চুলায় তৈরি রঙিন পুডিং!
উপকরণ
ডিম- ৭টি
দুধ- ১ কাপ
কনডেন্সড মিল্ক- আধা কাপ
চিনি- আধা কাপ
লবণ- ২ চিমটি
ফুড কালার- সামান্য (পছন্দ মতো ৪টি)
প্রস্তুত প্রণালি
ডিম ফেটিয়ে নিন ভালো করে। তরল দুধ দিয়ে আবার ফেটান। লবণ ও কনডেন্সড মিল্ক দিন মিশ্রণে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ৫ টেবিল চামচ চিনি দিয়ে ফেটান। বাকি চিনি রেখে দিন ক্যারামেলের জন্য। সব উপকরণ ফেটানো হলে ৪টি বাটিতে সমপরিমাণে উঠিয়ে নিন ডিমের মিশ্রণ। প্রতি বাটিতে এক এক করে ৪ রঙের ফুড কালার দিয়ে মিশিয়ে নিন। খুব সামান্য দেবেন ফুড কালার।
চুলায় প্যান বসিয়ে গরম করুন। বাকি চিনি ও ১ টেবিল চামচ পানি দিয়ে মিডিয়াম আঁচে ক্যারামেল তৈরি করুন। গরম থাকা অবস্থায় যে বক্সে পুডিং তৈরি করবেন সেখানে ঢেলে দিন। বক্স ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বক্সে ক্যারামেল লাগিয়ে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে একটি বাটির মিশ্রণ ঢালুন বক্সে। ঢাকনা দিয়ে পুডিংয়ের বাটি ঢেকে চুলায় ভাপে বসিয়ে দিন। এজন্য একটি বড় হাঁড়িতে পর্যাপ্ত পানি নিন যেন বাটির দুইভাগ পানির নিচে থাকে এবং একভাগ উপরে থাকে। হাঁড়ির ঢাকনা দিয়ে উপরে ভারি কিছু দিয়ে দিন। মিডিয়াম আঁচে ১০ মিনিটের জন্য রাখুন চুলায়।
১০ মিনিট পর ঢাকনা খুলে আরেক বাটির মিশ্রণ দিন পুডিংয়ের পাত্রে। হাঁড়িতে দেড় কাপ পানি যোগ করুন। আবারও হাঁড়ি ঢেকে দিন। ১০ মিনিট পর পর এভাবে সব লেয়ার দিন। ছেঁকে দিতে হবে অবশ্যই। অন্য লেয়ার দেওয়ার আগে দেখবেন আগের লেয়ারটি ঠিকঠাক জমেছে কিনা। সব লেয়ার জমে গেলে বাটি থেকে বের করে পরিবেশন করুন পিস করে।     

রেসিপি ও ছবি: ফারজানা

/এনএ/
সম্পর্কিত
ডেজার্টের বাহারি নাম দেখে ভয় পাবেন না
ঈদে গরুর মাংস রান্না করে ফেলতে পারেন এভাবে
বানিয়ে ফেলুন কলার পুডিং
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে