লেবু পাতায় ভাঁপা তেল চিংড়ি

হাসিনা ইরফান
২১ অক্টোবর ২০১৮, ২২:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২২:৫৯

মেহমান এলে খুব স্পেশাল কিছু করতে হয়। আবার সেটা একটু চটজলদি হলেও ক্ষতি হয় না। তাই স্পেশাল আর চটজলদি মিলিয়েই আমাদের আপ্যায়নে থাকতে পারে লেবু পাতায় ভাঁপা তেল চিংড়ি। খুব সহজ ও দারুণ এই রেসিপি আপনার অতিথিকে মুগ্ধ করবে। লেবু পাতায় ভাঁপা তেল চিংড়ি

উপকরণ:

আধ কেজি মাঝারি সাইজ চিংড়ি

লেবু পাতা কুচি -৩টি

সাদা তিল টেলে – ১ টে: চামচ বাটা

সরিষা বাটা - ১ টে: চামচ

রসুন বাটা – ১ চা চামচ

পেয়াজ বাটা- ১ চা চামচ

কাচাঁমরিচ -৩/৪ টি লম্বা করে কাটা

লবন ইচ্ছে অনুযায়ী

লেবুর রস – ১ টে: চামচ

হলুদ,মরিচ ও ধনিয়া গুঁড়া – আধ চা চামচ

সরিষার তেল ও সয়াবিন তেল - ৪ টে চামচ

প্রণালি:

চিংড়ি মাছ ভালোমতো ধুয়ে হলুদ, লবণ ও লেবুর রসে ১০ মিনিট মেখে রাখুন। ১০ মিনিট পর চিংড়ি থেকে লেবুর পানি ঝরিয়ে অন্য সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে পুডিং বসানোর বাটিতে ঢেলে রাখতে হবে। এবার পুডিংয়ের মতো করেই ২০-২৫ মিনিট ভাঁপে রান্না করে গরম গরম পরিবেশন করুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম