রূপচর্চায় ভাতের মাড় ব্যবহার করবেন কেন?

লাইফস্টাইল ডেস্ক
০৯ নভেম্বর ২০১৮, ১২:০০আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১২:০০
image

ভাতের মাড় ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন রূপচর্চায়। ত্বক উজ্জ্বল করার পাশাপাশি এটি দূর করে বলিরেখা। ঝলমলে চুলের জন্যও কার্যকর ভাতের মাড়।

রূপচর্চায় ভাতের মাড় ব্যবহার করবেন কেন?

  • তুলার টুকরা ভাতের মাড়ে ডুবিয়ে ব্রণের উপর লাগান। ব্রণ কমে যাবে।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে ভাতের মাড়।
  • ১ চা চামচ বেসনের সঙ্গে ১ চা চামচ মধু ও আধা চা চামচ হলুদ গুঁড়া মেশান। পরিমাণ মতো ভাতের মাড় দিয়ে তৈরি করুন পেস্ট। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।
  • প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করতে পারেন ভাতের মাড়। পরিমাণ মতো পানি মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন ত্বকে। অতিরিক্ত তেলতেলে ভাব দূর হবে।
  • ত্বককে ভেতর থেকে ঠাণ্ডা রাখতে পারে ভাতের মাড়।
  • মাড়ের সঙ্গে পানি মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। চুল হলে ঝলমলে।
  • সমপরিমাণ কাঁচা দুধ ও ভাতের মাড় একসঙ্গে মিশিয়ে তুলা ভিজিয়ে নিন। ত্বকে ঘষুন। দূর হবে ময়লা।
  • বলিরেখা ও ডার্ক সার্কেল দূর করতে ভাতের মাড়ে তুলা ভিজিয়ে ত্বকে লাগান।  

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান