সান্তা ক্লজের সঙ্গে বড়দিন উদযাপন

লাইফস্টাইল ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৯

ম্যাজিক্যাল বা জাদুকরি থিমের উপর এবারের বড়দিন উদযাপনের জন্য প্রস্তুত হয়েছে পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা। শান্তা ক্লজের উপস্থিতির মধ্য দিয়ে উদযাপন শুরু করা হবে এবং দৃষ্টিনন্দন সাজে সজ্জিত লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে ‘বুফে ব্রাঞ্চ’-এর আয়োজন থাকবে ২৫ ডিসেম্বর বেলা সাড়ে বারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত।

সান্তা ক্লজের সঙ্গে বড়দিন উদযাপন
ম্যাজিক শো, ক্রিসমাস ক্যারল, মেরি-গো-রাউন্ড এবং শিশুদের জন্য অন্যান্য আরও অনেক মজাদার গেমের আয়োজন থাকবে। সবচেয়ে আকর্ষণীয় ও মজাদার আয়োজনের মধ্যে রয়েছে শিশুদের জন্য সান্তা ক্লজের ব্যাগভর্তি উপহার।  
বড়দিন উদযাপন নিয়ে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কন্সট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘এবারের বড়দিন উদযাপন হবে বাচ্চাদের জন্য মজাদার এবং স্মরণীয়। আমরা সবাইকে, বিশেষ করে শিশুদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে বড়দিন উদযাপনে।’  
আমন্ত্রিত সকল অতিথি সুস্বাদু ‘ক্রিসমাস ব্রাঞ্চ’ খাওয়ার পাশাপাশি মজাদার সব আয়োজন উপভোগ করতে পারবেন জনপ্রতি মাত্র ৩ হাজার ৫০০ টাকায়। লেটেস্ট রেসিপির নিয়মিত খাবারের আইটেমের পাশাপাশি বড়দিনের বিশেষ মেন্যুর আয়োজনও রাখছে লা মেরিডিয়ান ঢাকা।    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম