ডুমুরের পুষ্টিগুণ

আহমেদ শরীফ
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৫
image

ডুমুর ফলের রয়েছে অনেক গুণ। অ্যাজমা, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য দূর করাসহ অনেক জটিল রোগ প্রতিরোধ করে এই ফল। চোখ ও ত্বকের যত্নেও এই ফল উপকারী।

ডুমুর

  • ডুমুরে থাকা ফেনোলিক ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায়।
  • এই ফলে থাকা ফ্ল্যাভনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেস্ট, কোলন ও প্রস্টেট ক্যানসার রোধ করে।
  • অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ বলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডুমুর।
  • ডুমুরে প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
  • পটাশিয়াম ও ম্যাগনেমিয়াম বেশি থাকে বলে শরীরে ইনসুলিন নি:সরণ স্থিতিশীল রাখে ডুমুর। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
  • ডুমুরে প্রচুর আঁশ থাকে যা হজমে সহায়ক এবং ওজন কমাতে সাহায্য করে।
  • বয়স বাড়ার সাথে সাথে মানুষের চোখে যে ম্যাকুলার ডিজেনারেশন বা দৃষ্টিশক্তিহীনতা দেখা দেয়, তা দূর করতে কিছু ফল বেশ উপকারি। এ সময় ডুমুর খেলে দৃষ্টিশক্তি ঠিক থাকে।
  • ইউরিনের মাধ্যমে যাদের শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যায়, তাদের জন্য ডুমুর বেশ উপকারী। কারণ এতে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম কমে যাওয়া রোধ করে।
  • ডুমুরে আছে প্রচুর ক্যালসিয়াম, যা আমাদের হাড় গড়ে তোলা ও মজবুত করার জন্য খুব জরুরি। ডুমুর খেলে হাড়ের রোগ অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে। এতে থাকা ফসফরাস হাড় তৈরিতে ভূমিকা রাখে।
  • ডুমুরে থাকা প্রাকৃতিক উপাদান ব্রংকাইটিস, অ্যাজমার মতো শ্বাস-প্রশ্বাস জনিত কিছু রোগ দূর করতে পারে বলে অনেক ডাক্তার এই ফল খাওয়ার পরামর্শ দেন।

তথ্যসূত্র: ইনস্টিকস

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম