যেসব কারণে ঝরে চুল

লাইফস্টাইল ডেস্ক
০৫ এপ্রিল ২০১৯, ১৫:৩০আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৫:৩০
image

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১০০টি পর্যন্ত চুল পড়ে যেতে পারে স্বাভাবিক নিয়মে। কিন্তু এর বেশি চুল পড়লেই বিপদ! বিভিন্ন কারণে চুল পড়তে পারে। জেনে নিন সেগুলো কী কী।

যেসব কারণে ঝরে চুল

  • খাদ্য তালিকায় প্রয়োজনীয় প্রোটিন ও আয়রন না থাকলে ঝরে যেতে পারে চুল।
  • অতিরিক্ত মানসিক চাপের কারণে চুল পড়ে যেতে পারে দ্রুত।
  • চুলে হেয়ার ড্রায়ার কিংবা স্ট্রেইটনারের মতো যন্ত্র বেশি ব্যবহার করলে চুল নষ্ট হয়ে ঝরতে থাকে।
  • নতুন কোনও ওষুধ খাওয়া শুরু করলে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল ঝরে।
  • সবসময় চুল টেনে বেঁধে রাখাও চুল ঝরে যাওয়ার কারণ। গরমে হ্যাট পরে থাকলে অনেক সময় এ ধরনের সমস্যা বেড়ে যায়।
  • চুলে অতিরিক্ত রোদ ও ধুলাবালি লাগলে ঝরে যায় চুল।
  • সঠিক শ্যাম্পু ব্যবহার না করা অথবা নিয়মিত অযত্ন চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ।
  • ভেজা চুল আঁচড়ানো, চুল জোরে জোরে মোছা চুল পড়ে যাওয়ার কারণ হতে পারে।

যেসব কারণে ঝরে চুল

চুল পড়া রোধে ঘরোয়া যত্ন

  • পেঁয়াজের রস লাগান চুলের গোড়ায়। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরা জেল চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • একটি ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি ভালো করে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। আধা ঘণ্টা পর ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
  • নারকেল তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন।

তথ্য: রিডার্স ডাইজেস্ট  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম