রুটির সঙ্গে পেঁপের পায়েস

লাইফস্টাইল ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১৭:৫৮আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৮:০১

রুটির সঙ্গে পেঁপের পায়েস চালের আটার রুটি নিশ্চয় তৈরি হয়ে গেছে সকাল বেলাতেই। কিন্তু ঝাল কষা মাংসও নিশ্চয় তৈরি করেছেন। হালুয়া হলেও পায়েস জাতীয় কিছু করা হয়নি। পায়েস জাতীয় কিছু করার সময় নেই ভাবছেন? ঝটপট বানিয়ে ফেলুন কাঁচা পেঁপের পায়েস।

উপকরণ: 

কাঁচা পেঁপে (গ্রেট করা)- ২ কাপ

ফুলক্রিম মিল্ক–  আধ লিটার

চিনি–  দেড় কাপ

এলাচ– ৩টি

দারচিনি- ২ স্টিক

ঘি–  ২ টেবিল চামচ

কিশমিশ, বাদাম- ইচ্ছামতো

প্রণালী:

পেঁপের পায়েস করার জন্য প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর গ্রেটারে গ্রেট করে নিয়ে ভাঁপিয়ে নিতে হবে। ভাঁপানো পেঁপে একটু ঠাণ্ডা করে নিন। একটা প্যানে ঘি গরম করে কিশমিশ একটু ভেজে তুলে নিন। এবার ওই ঘিতে পেঁপে দিয়ে ভালোভাবে ভেজে নিন। এবার দুধ জ্বাল করুন দারচিনি এলাচ ও তেজপাতা দিয়ে। তাতে ভাঁপানো পেঁপে ছেড়ে দিন।  দুধ ফুটে উঠলে চিনি দিয়ে দিন। চুলায় অল্প আঁচে জ্বাল করুন আর মাঝে মাঝে নেড়ে দিন। খেয়াল রাখুন নিচে যাতে পুড়ে না যায়। ঘন হলে কিসমিস, বাদাম দিয়ে নামিয়ে নিন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম