বলিরেখাহীন ত্বকের জন্য গাজরের ফেসপ্যাক

আনিকা আলম
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৫
image

গাজর খেলে শরীরের পাশাপাশি সুস্থ থাকে ত্বক। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে গাজর অতুলনীয়। কেবল খাবার হিসেবেই নয়, এটি ব্যবহার করা যায় ফেসপ্যাক হিসেবেও। জেনে নিন কীভাবে তৈরি করবেন গাজরের ফেসপ্যাক।

বলিরেখাহীন ত্বকের জন্য গাজরের ফেসপ্যাক
শুষ্ক ত্বকের জন্য
গাজরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ফলে ত্বকের ভিতরে পৌঁছে ময়েশ্চারাইজেশন যোগায় এবং ত্বক উজ্জ্বল করে। একটি গাজরের অর্ধেক পেস্ট করে নিন। ১ চা চামচ মধু ও ১ চা চামচ দুধ মিশিয়ে ত্বকে ১৫ মিনিট মেখে রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকের জন্য
গাজরে প্রচুর ভিটামিন এ পাওয়া যায়। ১ টেবিল চামচ দই, বেসন এবং কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১ ঘন্টা পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বক উজ্জ্বল করতে
গাজরের রসের সঙ্গে টক দই এবং ডিমের সাদা অংশ মিশিয়ে ১৫ মিনিট মেখে রাখুন ত্বকে। কুসুম গরম পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। এটি নতুন কোষের গঠনে সাহায্য করে। পাশাপাশি ত্বকে নিয়ে আসে জৌলুস।
সূর্যের রশ্মি থেকে ত্বক বাঁচাতে
গাজরে থাকা বেটা ক্যারোটিন এবং ক্যারোটিনয়েডস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাতে পারে ত্বক। সূর্যের রশ্মির থেকে হওয়া পোড়াভাবও দূর করে এটি। এজন্য গাজরের রসের সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। রোদে বের হলে মাঝেমধ্যে মুখে স্প্রে করে নিন।
বলিরেখা দূর করতে
অ্যালোভেরার সঙ্গে গাজরের রস মিশিয়ে ত্বকে লাগালে নতুন কোলাজেন তৈরি হবে। ফলে দূর হয় বলিরেখা। 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম