নেইল পলিশ দীর্ঘস্থায়ী করবেন যেভাবে

মেহনাজ বিনতে ওয়াহিদ
০৫ নভেম্বর ২০১৯, ১৭:০৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৭:১২
image

শখ করে লাগানো নেইল পলিশ যদি জায়গায় জায়গায় উঠে যায়, তবে সাজসজ্জার দফারফা। নেইল পলিশ লাগানোর আগে তাই মেনে চলুন কিছু বিষয়। নেইল পলিশ দীর্ঘস্থায়ী হবে অনেকদিন পর্যন্ত।

নেইল পলিশ দীর্ঘস্থায়ী করবেন যেভাবে

  • নেইল পলিশ ব্যবহার করার আগে নখ খুব ভালো করে মুছে নিন। পুরনো শেড নখে না থাকলেও রিমুভার দিয়ে নখ পরিষ্কার করুন। এতে নখের স্বাভাবিক তেল উঠে যাবে। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে মুছে নিন। এরপর ব্যবহার করুন নেইল পলিশ।
  • ভালো ব্র্যান্ডের নেইল পলিশ কিনুন। অনেকেই কুইক ড্রায়িং নেলপলিশ কেনেন। সে রকম না কেনাই ভালো। কারণ এই ধরনের নেইল পলিশ শুকিয়ে গেলে দ্রুত উঠে যায়। তাই নেইল পলিশ শুকোনোর জন্য একটু সময় দিতেই হবে। এই ধরনের নেলপলিশ দীর্ঘস্থায়ী হয়।
  • নখে নেইল পলিশের প্রথম প্রলেপকে বলা হয় বেস কোট। এরপর আরও দু’বার বা তিনবার নেলপলিশ লাগানো যায়। তবে মনে রাখবেন প্রতিবার রঙের প্রলেপ লাগানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করা ভালো। একটি প্রলেপ পুরো শুকিয়ে গেলে তবেই পরবর্তী প্রলেপ দিন। সবার শেষে দিন টপ কোট। এই আস্তরণ নেইল পলিশ মসৃণ করবে।
  • শুধু নখ রাঙালেই হবে ন,। নেইল পলিশ পরা নখের যত্নও নিতে হবে। চেষ্টা করবেন নখ ছোট রাখতে। তাতে ঘরে বাইরে কাজে সুবিধা হয়। বড় নখ দেখতে সুন্দর লাগলেও সমস্যা হয় কাজে। তা ছাড়া, নখ ভাঙার প্রবণতা থাকলেও বড় নখের শখ বর্জন করাই বাঞ্ছনীয়।
  • পায়ের তুলনায় হাতের আঙুলের নখ থেকে নেইল পলিশ দ্রুত উঠে যায়। তাই কাপড় ধোয়া, বাসন মাজার মতো কাজ করার সময় সম্ভব হলে গ্লাভস পরুন।
  • তারপরেও নেইল পলিশ উঠতে শুরু করলে রিমুভার দিয়ে পুরোটা তুলে নখ পরিষ্কার করে আবার নখ রাঙান। তবে সবসময় নখে নেইল পলিশ লাগিয়ে রাখবেন না। এতে নখ নষ্ট হয়ে যায় দ্রুত।
/এনএ/
সম্পর্কিত
দামি ট্রিটমেন্ট নয়, পূজার আগে ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যায় ভরসা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
মুখের রোদে পোড়া ভাব কমাতে কাজে লাগতে পারে ইয়োগার্ট
সর্বশেষ খবর
হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠান বর্জন করলো মার্কিন মিডিয়া
হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠান বর্জন করলো মার্কিন মিডিয়া
চোটের কাছে হার মানলেন মার্ক উড
চোটের কাছে হার মানলেন মার্ক উড
পাবনা কলেজ কীভাবে হলো এডওয়ার্ড, দেশ স্বাধীনের আগেই সরকারি
পাবনা কলেজ কীভাবে হলো এডওয়ার্ড, দেশ স্বাধীনের আগেই সরকারি
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা