এই শীতে ত্বকের যত্নে হলুদ

লাইফস্টাইল ডেস্ক
২৩ নভেম্বর ২০১৯, ১৬:৫৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৭:০১

এই শীতে ত্বকের যত্নে হলুদ শীত পড়তে শুরু করছে। বাতাসে বাড়ছে ধূলাবালি, প্রকৃতি রুক্ষ হয়ে উঠছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ত্বকের রুক্ষতা। এইসময় ত্বকের দরকার একটু বাড়তি যত্ন। বাড়তি যত্নে প্রয়োজন ভিন্ন ভিন্ন উপাদান। তবে ত্বকের যত্নের উপাদানগুলো প্রাকৃতিক হওয়াই উত্তম। এক্ষেত্রে হলুদের জুড়ি নেই।

বিশেষজ্ঞদের মতে, অস্টিওআর্থ্রাইটিস, আলসারেটিভ কোলাইটিস, সোরিয়াসিস, ডিমেনশিয়া, পারকিনসনস, আলঝেইমার্স ডিজিজ এমনকি ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও হলুদ খুবই কার্যকরি। দিনে অন্তত ৪০০-৬০০ মিলিগ্রাম হলুদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। জেনে নিন হলুদ দিয়ে কী করে এই শীতে ত্বকের যত্ন করবেন...

হলুদ-চন্দন প্যাক

একটি পাত্রে দুই চামচ চন্দনের গুঁড়া, দুই চামচ লেবুর রস আর সামান্য হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে ২০ মিনিট রাখলে ত্বকে বাড়তি উজ্জ্বলতা আসবে। তবে এ ধরনের প্যাক বানিয়ে ফ্রিজে রাখবেন না। ব্যবহারের আগে তৈরি করে নেবেন।

চালের গুঁড়া-হলুদ প্যাক

২ চামচ টক দই, ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ চালের গুঁড়া, ১ চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে, হাতে-পায়ে অন্তত ২০ মিনিট রেখে তার পর ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে হলুদের ব্যবহার ত্বকের মলিনতা ও চোখের নিচের কালচে ভাব দূর করতে সাহায্য করবে।

সূত্র:  জি নিউজ।

/এফএএন/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম