ঢাকা রিজেন্সির ক্রিসমাস আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ১৩:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৮
image

প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রঙিন বাতি ,সান্তা ক্লস, ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে ভেতর ও বাইরে। দিনটিকে সামনে রেখে থাকছে খাবারের নানা আয়োজন। এছাড়া শিশুদের জন্য ক্রিসমাস কিডস পার্টির আয়োজন তো থাকছেই।

ঢাকা রিজেন্সির ক্রিসমাস আয়োজন
ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে খাবারের মজাদার আয়োজন। ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন। প্রধান আকর্ষণ থাকবে একটি বিশাল ওভেন-রোস্ট টার্কি যা, হোটেলের গুড়মে শেফ নিজেই লাইভ স্টেশন থেকে  অতিথিদের পরিবেশন করবেন। সাথে ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার।
রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে ক্রিসমাস কিডস পার্টি চলবে ২৫ ডিসেম্বর। শিশু কিশোরদের জন্য এ আয়োজনে থাকবে ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন শিল্পীরা ও মিরাক্কেল-এর গল্প। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই আয়োজন। এখানে আরও থাকবে টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থ। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে হাজির হবেন সান্তা ক্লস তার নানান উপহার ও আরও কিছু চমক নিয়ে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি