চুল মজবুত করে মেহেদি

লাইফস্টাইল ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ১৮:৩৫আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৮:৩৫
image

চুলের গোড়া মজবুত করতে মেহেদির হেয়ার প্যাক খুবই কার্যকর। এছাড়াও চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি প্রাণহীন চুলে জৌলুস ফেরাতে মাসে দুইবার ব্যবহার করতে পারেন মেহেদি।

চুল মজবুত করে মেহেদি

  • মেহেদির গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো কুসুম গরম পানি মেশান। ৮ ঘণ্টা রেখে দিন। চুল ভাগ করে ভালো করে আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মেহেদির পেস্ট। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • সরিষার তেল সামান্য গরম করে মেহেদির গুঁড়া দিয়ে দিন। পেস্ট তৈরি হলে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলে ম্যাসাজ করুন। কয়েক ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ কাপ মেহেদি গুঁড়ার সঙ্গে আধা কাপ অ্যালোভেরা জেল ও ২ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • মেহেদি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারকেলের দুধ মিশিয়ে চুলে লাগান। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
  • মেহেদি গুঁড়া সারারাত ভিজিয়ে রাখুন পর্যাপ্ত পানিতে। পরদিন একটি ডিম ফেটিয়ে মেশান। ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। চুল ভাগ ভাগ করে লাগান মিশ্রণটি। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ২ ঘণ্টা। ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।  
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম