বিটরুটের পুষ্টিগুণ

আনিকা আলম
৩০ জানুয়ারি ২০২০, ১৭:৪৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:৪৪
image

দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি পুষ্টিগুণেও অনন্য বিটরুট। প্রায় এক কাপ বিটরুটে রয়েছে ৪৩ ক্যালোরি, ৮৮ শতাংশ পানি, ১.৬ গ্রাম প্রোটিন, ৯.৬ গ্রাম কার্বোহাইড্রেট, ৬.৮ গ্রাম চিনি, ২.৮ গ্রাম ফাইবার ও ০.২ গ্রাম ফ্যাট। এছাড়া আয়রন, ম্যাগনেসিয়াম, কপারের মতো প্রয়োজনীয় বেশকিছু উপাদানে ভরপুর এই সবজি। জেনে নিন বিটরুট নিয়মিত খেলে কী কী উপকার পাবেন।

বিটরুটের পুষ্টিগুণ

  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বিটরুট। আমেরিকার এক জার্নালে প্রকাশিত গবেষণা মতে, ১০০ গ্রাম বিট কয়েক ঘণ্টার মধ্যেই আপনার রক্তচাপ স্বাভাবিক করে তুলতে পারে।
  • ডায়াটারি ফাইবার রয়েছে বিটে যা খাবার দ্রুত হজমে সাহায্য করে।
  • বিটরুটে  প্রচুর পরিমাণে ম্যাগেনেসিয়াম ও কপার রয়েছে। এসব উপাদান হাড় মজবুত রাখে।
  • মস্তিষ্কের সুরক্ষায় এই সবজির জুড়ি নেই। অ্যালঝেইমার বা স্মৃতিশক্তি লোপ পাওয়া রোধ করতে নিয়মিত খান বিট।
  • ক্যানসার ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমায় বিটরুট।
  • প্রচুর পরিমাণে পানি ও খুবই স্বল্প পরিমাণে ক্যালোরি ও ফ্যাট রয়েছে বিটে। ফলে ওজন কমাতে চাইলে ডায়েট লিস্টে রাখতে পারেন রঙিন এই সবজি।
  • প্রচুর পরিমাণে আয়রন মেলে বিট থেকে। নিয়মিত এটি খেলে তাই রক্তশূন্যতা দূর হয়।
  • বিটরুটে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখে।
  • বিটে থাকা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র‍্যাডিক্যালসের সঙ্গে লড়াই করতে সক্ষম। তাই নিয়মিত বিট খেলে ত্বকে বলিরেখা পড়ে না সহজে।

তথ্য: হেলথ লাইন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম