রুক্ষ চুল ঝলমলে করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৮ মার্চ ২০২০, ১৬:০০আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৬:১১
image

পর্যাপ্ত আর্দ্রতার অভাবে চুল হয়ে পড়ে রুক্ষ। প্রাণহীন চুল খুব দ্রুত ঝরে পড়তে থাকে। এছাড়া চুল ভেঙে যাওয়ার সমস্যাও যায় বেড়ে। জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে চুল ঝলমলে করবেন।

রুক্ষ চুল ঝলমলে করবেন যেভাবে

  • কন্ডিশনার হিসেবে কলা দারুণ কার্যকরী। একটি পাকা কলার সঙ্গে ২ চা চামচ মধু এবং ১/৩ কাপ নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
  • ১/৪ কাপ আমন্ড অয়েলের সঙ্গে ১টি ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। ৪০ মিনিট পর ভেষজ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে নিন।
  • অ্যাভোকাডোয় রয়েছে ভিটামিন বি এবং ই-এর মতো প্রয়োজনীয় উপাদান যা চুল করে স্বাস্থ্যোজ্জ্বল। ১টি অ্যাভোকাডোর ক্বাথ চটকে ১ কাপ টক দই মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ৪০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে ফেলুন।
  • ভিটামিন ই চুলের জন্য খুবই উপকারী। এটি চুলের প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ফ্রি র‌্যাডিক্যাল থেকে হওয়া ক্ষতির হাত থেকে চুলকে রক্ষা করে। একভাগ ভিটামিন ই অয়েলের সঙ্গে ৪ ভাগ নারকেল তেল মিশিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন। সপ্তাহে একবার বা দুইবার এই তেল ম্যাসাজ করুন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • ১/৪ কাপ মেয়োনেজ, ১/৩ কাপ অলিভ অয়েল এবং চুলের দৈর্ঘ্য অনুযায়ী একটি বা দুটো ডিম একসঙ্গে মিশিয়ে নিন। পুরো চুলে এই মিশ্রণ লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। আধঘন্টা রেখে শ্যাম্পু করে নিন।
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম