রেসিপি: ভাপা দই

লাইফস্টাইল ডেস্ক
১০ এপ্রিল ২০২০, ১৫:৪৬আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৫:৪৬
image

দেখতে পুডিংয়ের মতো এই আইটেমটি তৈরি করতে প্রয়োজন নেই ডিমের। স্বাদে ভিন্নতা আনতে দইয়ের সঙ্গে অল্প কয়েকটি মিশ্রণ মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন ভাপা দই। জেনে নিন রেসিপি।

রেসিপি: ভাপা দই
উপকরণ
দই- ২ কাপ
কনডেন্সড মিল্ক- ১ কাপ
এলাচের গুঁড়া- ১/৪ চা চামচ
জাফরান মিশ্রিত দুধ- ২ টেবিল চামচ
মাখন- প্রয়োজন মতো
বাদাম- সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি
পাতলা সুতি কাপড়ে দই ছাঁকনির উপর দিয়ে ফ্রিজে রেখে দিন। এতে দই থেকে বাড়তি পানি বের হয়ে যাবে। ২ ঘণ্টা পর কাপড়ে থাকা ঘন দইয়ের সঙ্গে কনডেন্সড মিল্ক মিশিয়ে ফেটিয়ে নিন। এলাচের গুঁড়া ও জাফরান মিশ্রিত দুধ মিশিয়ে আবারও ফেটান। ক্রিমি মিশ্রণটি ছোট ছোট কয়েকটি স্টিলের বাটিতে নিয়ে নিন। মিশ্রণ দেওয়ার আগে সামান্য মাখন ঘষে নেবেন। উপরে বাদাম ছিটিয়ে ফয়েল পেপার দিয়ে বাটির মুখ আটকে দিন। চুলায় একটি হাঁড়িতে পানি দিয়ে উপরে স্ট্যান্ড বসান। স্ট্যান্ডের উপর একটি প্লেটে বাটি বসিয়ে হাঁড়ি ঢেকে দিন। ২০ মিনিট পর দেখুন পুরোপুরি জমেছে কিনা। টুথপিক ব্যবহার করে দেখতে পারেন। জমে গেলে নামিয়ে নিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার ভাপা দই।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
সরকারি হাসপাতালে রোগী রেখে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, ঘেরাও করেছে স্থানীয় জনতা
সরকারি হাসপাতালে রোগী রেখে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, ঘেরাও করেছে স্থানীয় জনতা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ