তত্ত্বাবধায়ক নয়, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকার চায় সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৫:২৫আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৫:২৫

তত্ত্বাবধায়ক নয়, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকার চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সেই সরকারের রুটিন কাজ হবে জাতীয় সংসদ নির্বাচন করা, স্থানীয় নির্বাচন করা তাদের কাজ নয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের এগারোতম সংলাপের প্রথম দিনের মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত সরকার। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্পন্ন করাই হবে নির্বাচনকালীন সরকারের কাজ। অতীতে দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার মূল কাজের বাইরেও অতিরিক্ত কাজে জড়িয়ে দীর্ঘদিন থাকার চেষ্টা করেছে। এতে সমস্যা আরও বেড়ে যায়। তাই আমরা নাম পরিবর্তনের কথা বলেছি।

তিনি বলেন, প্রধান বিচারপতি নিয়োগ যেন স্বচ্ছ হয়। এখনও অতীতের মতো বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ ২৩ জন বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। আলোচনা দীর্ঘায়িত না করার আহ্বান জানান তিনি।

/এমকে/আরকে/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি