ঝটপট ৬ স্বাদের লাচ্ছি

লাইফস্টাইল ডেস্ক
০১ মে ২০২০, ১৭:২০আপডেট : ০১ মে ২০২০, ১৭:২০
image

ইফতারে পরিবেশন করার জন্য ছয়টি ভিন্ন স্বাদের লাচ্ছির রেসিপি জেনে নিন। এগুলো বানানো যেমন সহজ, তেমনি স্বাদ ও পুষ্টিগুণেও অনন্য।  

ঝটপট ৬ স্বাদের লাচ্ছি
প্লেইন লাচ্ছি
২/৩ কাপ মিষ্টি দই নিন ব্লেন্ডারে। আধা কাপ পানি, স্বাদ মতো চিনি, ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো বিট লবণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। পরিবেশন করুন গ্লাসে ঢেলে।
চকলেট লাচ্ছি
পৌনে এক কাপ মিষ্টি দই, আধা কাপ পানি, ১ চা চামচ চিনি ও ২ টেবিল চামচ চকলেট সিরাপ দিন। সব একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢালার আগে সামান্য চকলেট সিরাপ ছড়িয়ে দিন গ্লাসে। পরিবেশনের আগে উপরে দিতে পারেন চকলেটের গুঁড়া।
আইসক্রিম লাচ্ছি
পৌনে এক কাপ মিষ্টি দই, আধা কাপ পানি, ১/৩ কাপ ভ্যানিলা আইসক্রিম ও ১ চা চামচ চিনি একসঙ্গে ব্লেন্ড করে বানিয়ে ফেলুন আইসক্রিম লাচ্ছি। গ্লাসে ঢেলে উপরে ছড়িয়ে দিন চকলেট চিপস।
রুহ আফজা লাচ্ছি
পৌনে এক কাপ মিষ্টি দই, আধা কাপ পানি, স্বাদ মতো চিনি ও ১ টেবিল চামচ রুহ আফজা দিয়ে দিন ব্লেন্ডারে। ভালো করে ব্লেন্ড করে পরিবেশন করুন ইফতারে।
মিন্ট লাচ্ছি
পৌনে এক কাপ মিষ্টি দই, আধা কাপ পানি, পনেরোটি পুদিনা পাতা, ২ টেবিল চামচ লেবুর রস ও ২ টেবিল চামচ চিনি দিন ব্লেন্ডারে। আরও যোগ করুন ১/৪ চা চামচ বিট লবণ ও আধা চা চামচ জিরার গুঁড়া। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। পুদিনা পাতা ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
দই-চিড়ার লাচ্ছি
১/৩ কাপ চিড়া ১ কাপ পানিতে ভিজিয়ে রাখুন ৫ মিনিট। এরপর ধুয়ে পানি ফেলে দিন। ব্লেন্ডারে পৌনে ১ কাপ মিষ্টি দই, আধা কাপ দুধ, ১ টেবিল চামচ চিনি ও চিড়া দিয়ে দিন। ব্লেন্ড করে পরিবেসন করুন ইফতারে।  

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি
মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের শিমুর স্বর্ণপদক 
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের শিমুর স্বর্ণপদক 
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে